দীর্ঘ ১১ বছর পর অভিনয়ে ফিরেছেন দেশের জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান। প্রায় এক যুগ পর ‘অচেনা পথের বাঁকে’ শিরোনামের একটি নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেই দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
নাটকটি রচনা ও পরিচালনা
করেছেন মাবরুর রশীদ বান্নাহ। এতে শান্তা জাহানকে দেখা গেছে একজন শিক্ষিকার চরিত্রে।
তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন আবিদ বিন পারভেজ প্রান্ত। শিক্ষিকা ও ছাত্রের মধ্যকার
ভালো লাগার সম্পর্ককে কেন্দ্র করেই এগিয়েছে নাটকের গল্প।
গত ৭ সেপ্টেম্বর নাটকটি
ইউটিউবে প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। বিশেষ করে শান্তা জাহানের
অভিনয় প্রশংসিত হচ্ছে। দীর্ঘ বিরতির পরও তার সাবলীল ও নিখুঁত অভিনয় দর্শকদের মুগ্ধ
করেছে।
অভিনয়ে ফেরা প্রসঙ্গে শান্তা
জাহান বলেন, ‘১১ বছর আগে সর্বশেষ একটি নাটকে অভিনয় করেছিলাম। এরপর অনেক নাটকেই অভিনয়ের
প্রস্তাব এসেছিল। কিন্তু দুটো কারণে অভিনয় করা হয়ে ওঠেনি। গত ১১ বছর আমি উপস্থাপনা
নিয়ে এতটাই ব্যস্ত সময় কাটিয়েছি যে অভিনয় নিয়ে ভাবার সুযোগ হয়ে ওঠেনি। অন্যদিকে নাটকে
অভিনয়ের প্রস্তাব এলেও গল্প ও চরিত্র আমার কাছে তেমন ভালো লাগেনি।’
তিনি আরও বলেন, ‘মাবরুর
রশীদ বান্নাহর এই গল্পটা আমার সঙ্গে বেশ ভালো মানিয়ে যায়। তাছাড়া চরিত্রটাও আমার কাছে
পারফেক্ট মনে হয়েছে। যে কারণে নাটকটিতে অভিনয় করেছি। নাটকটি প্রচারের পর থেকে বেশ ভালো
সাড়া পাচ্ছি।’
তবে অভিনয়ে নিয়মিত হওয়ার
পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে শান্তা জাহান জানান, তার মূল আগ্রহ ও ব্যস্ততা
উপস্থাপনাকে ঘিরেই।
তিনি বলেন, ‘সত্যি বলতে
কী, আমার ধ্যান-জ্ঞান কিন্তু উপস্থাপনাকে ঘিরেই। অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার ভাবনা
থাকলে আরও এক দশক আগেই হয়তো ভাবতাম। হ্যাঁ, এটা সত্যি, মাঝে মাঝে অভিনয় করতে বা বিজ্ঞাপনে
মডেল হিসেবে কাজ করতে ভালো লাগে। কিন্তু উপস্থাপনা আমার সবসময়ের ভালো লাগা। যে কারণে
উপস্থাপনাতেই আমি শতভাগ পরিপূর্ণতা খুঁজে পাই নিজের মাঝে।’
ফলে ‘অচেনা পথের বাঁকে’
নাটকের মাধ্যমে দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরলেও নিয়মিত অভিনয়ে দেখা যাবে কি না, সে বিষয়ে
এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত জানাননি শান্তা জাহান।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন