সংবাদ

ঘরেই তৈরি করুন মসৃণ ক্ষীর পাটিসাপটা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম

ঘরেই তৈরি করুন মসৃণ ক্ষীর পাটিসাপটা

শীতের পিঠাপুলির তালিকায় ক্ষীর পাটিসাপটার আলাদা কদর রয়েছে। তবে বাড়িতে পাটিসাপটা বানাতে গিয়ে অনেকেরই পিঠা ফেটে যাওয়া কিংবা গায়ে ছোট ছোট ছিদ্র তৈরি হওয়ার সমস্যায় পড়তে হয়। ফলে পিঠার মসৃণতাও নষ্ট হয়ে যায়।

প্যানের তাপ ও ব্যাটারের ঘনত্ব ঠিক রেখে খুব সহজেই তৈরি করা যায় তুলতুলে ও মসৃণ পাটিসাপটা। জেনে নিন উপকরণ ও তৈরির পদ্ধতি।

যা লাগবে ব্যাটারের জন্য

  • চালের গুঁড়া - ১ কাপ
  • ময়দা - আধা কাপ
  • সুজি - ২ টেবিল চামচ
  • চিনি বা গুড় - ২ টেবিল চামচ, স্বাদ অনুযায়ী
  • লবণ - এক চিমটি
  • তরল দুধ অথবা কুসুম গরম পানি - প্রয়োজনমতো

ক্ষীরের পুরের জন্য

  • ঘন দুধ - ১ লিটার
  • খেজুরের গুড় অথবা চিনি - আধা কাপ
  • চালের গুঁড়া অথবা সুজি - ২ টেবিল চামচ
  • এলাচ গুঁড়া - এক চিমটি
  • কোরানো নারিকেল - আধা কাপ, ঐচ্ছিক

আগে তৈরি করে নিন ক্ষীরের পুর

একটি পাত্রে দুধ নিয়ে জ্বাল দিতে হবে। দুধ কমে প্রায় অর্ধেক হয়ে এলে সামান্য দুধের সঙ্গে চালের গুঁড়া বা সুজি মিশিয়ে তা পাত্রের দুধে ঢেলে দিন। এরপর অনবরত নাড়তে হবে, যাতে দলা না তৈরি হয়।

দুধ ঘন হয়ে এলে এতে গুড় বা চিনি, কোরানো নারিকেল এবং এলাচ গুঁড়া মেশান। মিশ্রণটি ঘন ও থকথকে হয়ে গেলে চুলা বন্ধ করে ঠাণ্ডা করে রাখুন।

ব্যাটার তৈরির নিয়ম

বড় একটি বাটিতে চালের গুঁড়া, ময়দা, সুজি, চিনি ও লবণ একসঙ্গে মেশান। এরপর অল্প অল্প করে তরল দুধ অথবা কুসুম গরম পানি দিয়ে পাতলা ও মসৃণ ব্যাটার তৈরি করুন।

ব্যাটার তৈরির পর অন্তত ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। এরপর পিঠা তৈরির জন্য প্যান প্রস্তুত করুন।

পাটিসাপটা বানানোর কৌশল

নন-স্টিক ফ্রাইপ্যান মৃদু আঁচে গরম করুন। টিস্যু বা ব্রাশে সামান্য তেল কিংবা ঘি নিয়ে প্যানের ওপর হালকা করে লাগিয়ে নিন। প্যান বেশি গরম হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ব্যাটার দিন।

গোল চামচে পরিমাণমতো ব্যাটার নিয়ে প্যানের মাঝখানে ঢালুন। এরপর প্যানটি ঘুরিয়ে ব্যাটার পাতলা করে গোল আকারে ছড়িয়ে দিন।

আঁচ কম রেখে প্যানটি ১০ থেকে ১৫ সেকেন্ড ঢেকে রাখুন। পিঠার ওপরের অংশ শুকিয়ে মসৃণ দেখালে এক পাশে আগে তৈরি করে রাখা ক্ষীর লম্বা করে দিন।

এবার খুন্তির সাহায্যে পিঠাটি এক পাশ থেকে ভাঁজ করে নিন অথবা রোল করুন। নামানোর আগে হালকা করে কয়েক সেকেন্ড চেপে রাখলেই তৈরি হয়ে যাবে ক্ষীর পাটিসাপটা।

পিঠা মসৃণ রাখার মূল কৌশল

প্রতিটি পিঠা তৈরির সময় প্যানের অতিরিক্ত তাপ এবং তেলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। প্যান বেশি গরম হয়ে গেলে কিংবা তেলের ব্যবহার ঠিক না থাকলে পিঠার গায়ে ছিদ্র বা দাগ তৈরি হতে পারে। তাই প্রতিবার ব্যাটার দেওয়ার আগে প্যানের উত্তাপ ঠিক আছে কি না দেখে নিন।

এভাবে তৈরি করলে পাটিসাপটার বাইরের অংশ মসৃণ থাকবে, আর ভেতরে থাকবে ঘন ক্ষীরের পুর।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ঘরেই তৈরি করুন মসৃণ ক্ষীর পাটিসাপটা

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত