সংবাদ

গানের জগতে হানিয়া আমির

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম

গানের জগতে হানিয়া আমির

অভিনয়ের পাশাপাশি এবার সংগীতাঙ্গনেও নিজের প্রতিভার জানান দিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। গত ৯ সেপ্টেম্বর প্রকাশ পেয়েছে তার প্রথম গান ‘পাবলো’। এর মধ্য দিয়ে অভিনয়ের গণ্ডি পেরিয়ে নতুন এক সৃজনশীল অধ্যায়ে পা রাখলেন এই তারকা।

পাঞ্জাবি র‌্যাপধর্মী গানটি নিজেই লিখেছেন ও সুর করেছেন হানিয়া। গানটির কথায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলা নানা সমালোচনা ও নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন তিনি। বিশেষ করে তাকে ‘ভুয়া’ বলে সমালোচনা করা ব্যক্তিদের উদ্দেশে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন অভিনেত্রী।

গানটিতে নিজের বিপুলসংখ্যক ভক্তের কথাও তুলে ধরেছেন হানিয়া। যারা নিয়মিত তাকে অনুসরণ করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার কার্যক্রম নিয়ে আগ্রহ দেখান, তাদের প্রতিও ইঙ্গিত রয়েছে গানটির কথায়।

প্রথম গানেই সমালোচকদের উদ্দেশে বেশ দৃঢ় অবস্থান নিয়েছেন হানিয়া। নেতিবাচক মন্তব্যে তিনি বিচলিত নন—গানের বক্তব্যে এমনটাই স্পষ্ট হয়েছে। বরং সমালোচকদের কথায় গুরুত্ব না দিয়ে নিজের মতো করে এগিয়ে যাওয়ার বার্তাই দিয়েছেন তিনি।

এদিকে হানিয়ার নতুন এই যাত্রায় আলোচনায় এসেছেন বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তও। হানিয়াকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উৎসাহমূলক বার্তা দিয়েছেন তিনি। হানিয়াকে ‘সিংহী’ আখ্যা দিয়ে সমালোচকদের কথায় কান না দেওয়ার পরামর্শও দিয়েছেন রাখি।

হানিয়ার প্রথম গানে রাখি সাওয়ান্তের উপস্থিতিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অপ্রত্যাশিত সহযোগিতা হিসেবে দেখছেন। অভিনয়ের বাইরে সংগীতে হানিয়ার এই নতুন যাত্রা তাই এরই মধ্যে ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

গানের জগতে হানিয়া আমির

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত