সংবাদ

তরুণ উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম

তরুণ উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ অক্টোবর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ ডিসিসিআই প্রতিনিধিদলের বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সাক্ষাৎকালে বিকল্প জ্বালানি ব্যবস্থা দ্রুত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতায় তরুণ উদ্যোক্তাদের অধিকহারে সম্পৃক্ত করা অত্যন্ত প্রয়োজন।

একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্যাংক সুদের হার কমানোর ওপরও তিনি জোর তাগিদ দেন। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আমলে স্বল্প সুদে ব্যাংক ঋণের ঐতিহাসিক প্রসঙ্গ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, সেই সময়ে এই ব্যবস্থার কারণে রাজশাহী ও উত্তরাঞ্চলের মতো পিছিয়ে থাকা অঞ্চলে ব্যাপক শিল্পায়ন ও নতুন উদ্যোক্তা তৈরি হয়েছিল এবং নতুন কলকারখানা গড়ে উঠেছিল, যা ছিল অর্থনীতির জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ।

বৈঠকে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (DCCI) আয়োজিত আসন্ন Bangladesh AI Business Summit 2026 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি সানন্দে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকার আশ্বাস দেন।

ডিসিসিআই প্রতিনিধিরা এ সময় জানান, ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দেশবাসীর দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করে রাষ্ট্রপতি আরও বলেন, দেশে গণতন্ত্রের জন্য মানুষ বারবার সংগ্রাম করেছে, লড়াই করেছে ও প্রাণ দিয়েছে, কিন্তু গণতন্ত্র অর্জিত হওয়ার পর তাকে যথাযথভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা বহুবার ব্যর্থ হয়েছি কারণ রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের সুবিধার অপব্যবহার করে থাকে। বিগত সময়ে লুটপাটতন্ত্র প্রতিষ্ঠার কারণে দেশ ব্যাপকভাবে পিছিয়ে পড়েছিল এবং দেশের ব্যবসা-বাণিজ্য সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছিল। শুধু তাই নয়, ব্যক্তিগত ও দলীয় লোভের কারণে দেশের ব্যাংকিং খাত ধ্বংস করে দেওয়া হয়েছিল।

পরিশেষে, দেশের চলমান আর্থসামাজিক উন্নয়ন ও নানা কল্যাণমূলক কাজে ব্যবসায়ী সমাজকে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

তরুণ উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত