সংবাদ

ল্যাবএইড হাসপাতালে চার পদে নিয়োগ, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম

ল্যাবএইড হাসপাতালে চার পদে নিয়োগ, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

ল্যাবএইড হাসপাতাল গ্রুপে চিকিৎসক পর্যায়ের চার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পূর্ণকালীন ও খণ্ডকালীন ভিত্তিতে এসব পদে নিয়োগের জন্য আবেদন নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে মোট কতজন নিয়োগ দেওয়া হবে, তা উল্লেখ করা হয়নি। আবেদন করা যাবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।

যে পদগুলোতে নিয়োগ

·         সিনিয়র কনসালট্যান্ট

·         কনসালট্যান্ট

·         জুনিয়র কনসালট্যান্ট

·         রেজিস্ট্রার

সিনিয়র কনসালট্যান্ট

এ পদে আবেদনের জন্য এফসিপিএস, এমডি অথবা বিএমডিসি স্বীকৃত সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন। পাশাপাশি স্নাতকোত্তর প্রশিক্ষণের মেয়াদ তিন বা চার বছর হতে হবে।

কনসালট্যান্ট

সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

জুনিয়র কনসালট্যান্ট

সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। এ পদে আবেদন করতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন।

রেজিস্ট্রার

এ পদেও সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। তবে সদ্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরাও আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের হালনাগাদ সিভির সঙ্গে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার প্রয়োজনীয় সনদের কপি জমা দিতে হবে।

ই-মেইলে আবেদন পাঠানো যাবে: hr.hospitals@labaidgroup.com

সরাসরি অথবা ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা:

এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল
বাড়ি-৬, রোড-৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫।

আবেদনের শেষ সময়

আবেদন করা যাবে ১৮ অক্টোবর পর্যন্ত।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

ল্যাবএইড হাসপাতালে চার পদে নিয়োগ, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

ল্যাবএইড হাসপাতাল গ্রুপে চিকিৎসক পর্যায়ের চার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পূর্ণকালীন ও খণ্ডকালীন ভিত্তিতে এসব পদে নিয়োগের জন্য আবেদন নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে মোট কতজন নিয়োগ দেওয়া হবে, তা উল্লেখ করা হয়নি। আবেদন করা যাবে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত।

যে পদগুলোতে নিয়োগ

·         সিনিয়র কনসালট্যান্ট

·         কনসালট্যান্ট

·         জুনিয়র কনসালট্যান্ট

·         রেজিস্ট্রার

সিনিয়র কনসালট্যান্ট

এ পদে আবেদনের জন্য এফসিপিএস, এমডি অথবা বিএমডিসি স্বীকৃত সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন। পাশাপাশি স্নাতকোত্তর প্রশিক্ষণের মেয়াদ তিন বা চার বছর হতে হবে।

কনসালট্যান্ট

সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা চাওয়া হয়েছে।

জুনিয়র কনসালট্যান্ট

সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। এ পদে আবেদন করতে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন।

রেজিস্ট্রার

এ পদেও সংশ্লিষ্ট বিষয়ে বিএমডিসি স্বীকৃত স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। তবে সদ্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীরাও আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের হালনাগাদ সিভির সঙ্গে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার প্রয়োজনীয় সনদের কপি জমা দিতে হবে।

ই-মেইলে আবেদন পাঠানো যাবে: hr.hospitals@labaidgroup.com

সরাসরি অথবা ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা:

এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল
বাড়ি-৬, রোড-৪, ধানমন্ডি, ঢাকা-১২০৫।

আবেদনের শেষ সময়

আবেদন করা যাবে ১৮ অক্টোবর পর্যন্ত।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত