মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দোকানের ক্যাশ বাক্স ও হাওরের মাছ ধরার জাল থেকে গত দুদিনে দুটি বিষধর ও বিরল প্রজাতির সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সাপ দুটির মধ্যে একটি সবুজ ফণিমনসা এবং অন্যটি বিশাল আকৃতির অজগর।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল নতুন বাজারের চায়ের দোকানি বকুল পালের দোকানের ক্যাশ বাক্সের ভেতর এক বিষধর সবুজ ফণিমনসা সাপ ঢুকে পড়ে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সাপটিকে বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
এর পরের দিন বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার হাইল হাওরের দুর্গম রউয়া বিলে মাছ ধরার জালে আটকা পড়ে একটি অজগর। দুর্গম বিল হওয়ায় স্থানীয় মাঝি রাজু মিয়ার নৌকায় করে সেবা ফাউন্ডেশনের দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় জাল কেটে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে সহায়তা করেন স্থানীয় পরিবেশকর্মী ও মাঝিরা। ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, পশুপাখি বা বন্যপ্রাণী লোকালয়ে পাওয়া গেলে বা আটকে পড়লে সেগুলোকে না মেরে বন বিভাগ কিংবা বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়া উচিত।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন