ইন্দোনেশিয়ার একটি কারাগারে সাধারণ বন্দিশালার বাইরে ডাবল বেড, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), বড় পর্দার টেলিভিশন, সোফা ও খাবার খাওয়ার জায়গা সংবলিত কয়েকটি বিলাসবহুল আবাসিক ইউনিটের সন্ধান মেলায় কারা প্রশাসনের পাঁচ শীর্ষ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জাকার্তার কাছের বোগর এলাকার সিবিনং কারাগারে আকস্মিক পরিদর্শন চালিয়ে তদন্তকারীরা এমন অভিনব জালিয়াতির তথ্য উন্মোচন করেন। গত ২৩ সেপ্টেম্বরের ওই অভিযানে সাধারণ কারাকক্ষ থেকে সম্পূর্ণ আলাদা ১০টির বেশি বিলাসবহুল ইউনিটের সন্ধান পাওয়া যায়, যেখানে একটি জিম ও গলফ সিমুলেটরও নির্মাণাধীন ছিল।
অভিযানের পর ইন্দোনেশিয়ার ওম্বুডসম্যানের গুরুত্বপূর্ণ সদস্য স্যাফ্রিদা রাচমাওয়াতি রাসাহান পরিদর্শনের বর্ণনা দিয়ে জানান, "কিছু বন্দি সাধারণ বন্দিদের তুলনায় বিশেষ সুবিধা পেয়ে আসছিলেন বলে শক্ত প্রমাণ পাওয়া গেছে। এসব জায়গায় এমন বন্দিদের পাওয়া গেছে এবং এমন সব সুযোগ-সুবিধা দেখা গেছে, যা কারাগারের কক্ষের চেয়ে বরং বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভিলার মতো।"
প্রায় চার হেক্টর আয়তনের ওই কারাগারে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বন্দিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামিরা থাকলেও বিলাসবহুল কক্ষে থাকা বন্দিদের পরিচয় এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
ঘটনা তদন্তে নেওয়া প্রশাসনিক পদক্ষেপের বিস্তারিত তুলে ধরে ইন্দোনেশিয়ার অভিবাসন ও কারেকশন মন্ত্রণালয়ের মহাপরিদর্শক রুদি সেতিয়াওয়ান জানান, "তদন্তের অংশ হিসেবে কয়েক ডজন বন্দি ও কারা কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ওম্বুডসম্যানের তদন্তে উঠে আসা ঘটনার জন্য দায়ী বলে সন্দেহ হওয়ায় সিবিনং কারাগারের প্রধানসহ পাঁচজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।"
মূলত কারা কর্মীদের আবাসন হিসেবে নির্মিত এসব ভবন কীভাবে অবৈধভাবে বন্দিদের ব্যক্তিগত বিলাসবহুল আবাসনে পরিণত হলো এবং এর পেছনে কোনো অর্থ লেনদেন ছিল কি না, তা নিয়ে পুরো দেশে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন