সংবাদ

এলপিজি সিলিন্ডারের বাজার নিয়ন্ত্রণে বান্দরবানে যৌথ অভিযান

প্রতিনিধি, বান্দরবান
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম

এলপিজি সিলিন্ডারের বাজার নিয়ন্ত্রণে বান্দরবানে যৌথ অভিযান
ছবি : সংবাদ

বান্দরবানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে শহরের বিভিন্ন খুচরা দোকান ও ডিলার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী বিভিন্ন খুচরা ও ডিলার পর্যায়ের প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় দোকানগুলোর বৈধ অনুমতিপত্র, বিস্ফোরক লাইসেন্স এবং সরকার নির্ধারিত মূল্যের হালনাগাদ বিক্রয় তালিকা রয়েছে কি না তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি গ্যাসের মজুত ও বিক্রয়মূল্য সম্পর্কেও ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনাকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক ও পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে প্রয়োজনীয় লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া এলপিজি গ্যাস বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী বলেন, ‘ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে সিলিন্ডার গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকার নির্ধারিত দামের অতিরিক্ত দামে গ্যাস বিক্রি কিংবা নিয়মনীতির ব্যত্যয় ঘটলে পরবর্তীতে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানকালে বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

এলপিজি সিলিন্ডারের বাজার নিয়ন্ত্রণে বান্দরবানে যৌথ অভিযান

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

বান্দরবানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে শহরের বিভিন্ন খুচরা দোকান ও ডিলার প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী বিভিন্ন খুচরা ও ডিলার পর্যায়ের প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় দোকানগুলোর বৈধ অনুমতিপত্র, বিস্ফোরক লাইসেন্স এবং সরকার নির্ধারিত মূল্যের হালনাগাদ বিক্রয় তালিকা রয়েছে কি না তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি গ্যাসের মজুত ও বিক্রয়মূল্য সম্পর্কেও ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনাকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক ও পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে প্রয়োজনীয় লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া এলপিজি গ্যাস বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী বলেন, ‘ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে সিলিন্ডার গ্যাসের মূল্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকার নির্ধারিত দামের অতিরিক্ত দামে গ্যাস বিক্রি কিংবা নিয়মনীতির ব্যত্যয় ঘটলে পরবর্তীতে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানকালে বান্দরবান সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী এবং পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত