সংবাদ

সাঁথিয়ায় ডোপ টেস্ট চালু, কিট দিল উপজেলা প্রশাসন

নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
নিজস্ব বার্তা পরিবেশক, পাবনা
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম

সাঁথিয়ায় ডোপ টেস্ট চালু, কিট দিল উপজেলা প্রশাসন
ছবি : সংবাদ

পাবনার সাঁথিয়া উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 'ডোপ টেস্ট' (মাদক পরীক্ষা) কার্যক্রম। এ লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্টের কিট সরবরাহ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডোপ টেস্ট কার্যক্রমের শুভ উদ্বোধন ও কিট হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে পৌর বিএনপির সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মেহেদী হাসান ও স্থানীয় ছাত্রদল নেতা জীবন আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

আলোচনা পর্ব শেষে উপজেলা প্রশাসনের অর্থায়নে ৩০০টি ডোপ টেস্ট কিট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেনের হাতে তুলে দেন ইউএনও সেলিম আহমেদ।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, সাঁথিয়া উপজেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ড্রাইভিং লাইসেন্সসহ নানা প্রয়োজনে মাদক শনাক্তকরণে এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই নিয়মিত এই টেস্টের সুবিধা পাওয়া যাবে। মাদকমুক্ত সমাজ গঠনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

সাঁথিয়ায় ডোপ টেস্ট চালু, কিট দিল উপজেলা প্রশাসন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার সাঁথিয়া উপজেলাকে মাদকমুক্ত করার উদ্যোগের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 'ডোপ টেস্ট' (মাদক পরীক্ষা) কার্যক্রম। এ লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডোপ টেস্টের কিট সরবরাহ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডোপ টেস্ট কার্যক্রমের শুভ উদ্বোধন ও কিট হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে পৌর বিএনপির সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মেহেদী হাসান ও স্থানীয় ছাত্রদল নেতা জীবন আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

আলোচনা পর্ব শেষে উপজেলা প্রশাসনের অর্থায়নে ৩০০টি ডোপ টেস্ট কিট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেনের হাতে তুলে দেন ইউএনও সেলিম আহমেদ।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, সাঁথিয়া উপজেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ড্রাইভিং লাইসেন্সসহ নানা প্রয়োজনে মাদক শনাক্তকরণে এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই নিয়মিত এই টেস্টের সুবিধা পাওয়া যাবে। মাদকমুক্ত সমাজ গঠনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত