সংবাদ

ফেনীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪, পিকআপ জব্দ

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পিএম

ফেনীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪, পিকআপ জব্দ
ছবি : সংবাদ

ফেনীর পরশুরাম ও সদর থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজা, ৮৯৫ বড়ি ইয়াবা ও ১০ বোতল এসকাফ সিরাপসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পরশুরাম উপজেলার পাগলীরকুল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। রাজেশপুর বাজার থেকে সুবার বাজারগামী সড়কের নোয়াপাড়া মসজিদের কাছে একদল ব্যক্তি পালানোর চেষ্টা করলে মো. ইয়াকুব (৪৫) ও আবু বক্কর সিদ্দিক (৪৮) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০ কেজি গাঁজা, ৮৯৫ বড়ি ইয়াবা ও ১০ বোতল এসকাফ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৮০ হাজার টাকা।

এর আগে একই দিন বুধবার সকাল পৌনে সাতটার দিকে ফেনী সদর উপজেলার পশ্চিম রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ থামিয়ে তল্লাশি করতে গেলে গাড়ি থেকে নেমে পালানোর সময় চালক মো. শাহেদ আলী রিমন (২২) ও আলাউদ্দিন সোহাগকে (২০) আটক করা হয়। পরে পিকআপের পেছনে থাকা দুটি বস্তায় থাকা ১৩টি বান্ডিল থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯০ হাজার টাকা। একই সঙ্গে জব্দ করা হয় মাদক বহনে ব্যবহৃত পিকআপটি।

আইনশৃঙ্খলা বাহিনীর সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন জানান, আটক চারজন, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দকৃত পিকআপ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ফেনীতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪, পিকআপ জব্দ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত