সংবাদ

রংপুরে ৪ খুনের মামলা: উদ্ধার আলামতে মিলেছে গ্রেপ্তার ২ আসামির ডিএনএ

প্রতিনিধি, রংপুর
প্রতিনিধি, রংপুর
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ০২:১৯ পিএম

রংপুরে ৪ খুনের মামলা: উদ্ধার আলামতে মিলেছে গ্রেপ্তার ২ আসামির ডিএনএ
ছবি : সংবাদ

রংপুর নগরীর মাছুয়াপাড়া মহল্লায় একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উদ্ধার করা আলামতের ডিএনএ পরীক্ষার ইতিবাচক প্রতিবেদন দিয়েছে সিআইডি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা খাবার ও সিগারেটের ফিল্টারের ডিএনএর সঙ্গে গ্রেপ্তার দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডিএনএ হুবহু মিলেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মহানগর ডিবি পুলিশের কাছে সিআইডির এই প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।

সিআইডি ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট রাতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ তাদের নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। ওই সময় রংপুর সিআইডির ক্রাইম সিন দল ঘটনাস্থল থেকে আততায়ীদের খেয়ে যাওয়া খেজুরের বিচি, অর্ধেক কামড়ানো শসা ও সিগারেটের ফিল্টারসহ ৩৫ ধরনের আলামত উদ্ধার করে।

হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে পুলিশ সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন।

পরবর্তীকালে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের ওসি জিন্নাত আলী উদ্ধার করা আলামত এবং কারাগারে থাকা দুই আসামির ডিএনএ পরীক্ষার জন্য ঢাকার সিআইডি ল্যাবে পাঠ জানান। সেখানে আলামত পরীক্ষার পর আসামিদের সংগৃহীত ডিএনএর সঙ্গে আলামতের ডিএনএ প্রোফাইল শতভাগ মিলে যায়।

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবি পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সিআইডির প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আলামত ও ডিএনএ পরীক্ষার ফলে আসামিরা যে ঘটনার সময় ওই বাসায় অবস্থান করেছিলেন এবং এসব খাবার ও সিগারেট গ্রহণ করেছিলেন, তা শতভাগ প্রমাণিত হয়েছে। পুরো বিষয় পর্যালোচনা করে মামলায় দ্রুত চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

রংপুরে ৪ খুনের মামলা: উদ্ধার আলামতে মিলেছে গ্রেপ্তার ২ আসামির ডিএনএ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

রংপুর নগরীর মাছুয়াপাড়া মহল্লায় একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় উদ্ধার করা আলামতের ডিএনএ পরীক্ষার ইতিবাচক প্রতিবেদন দিয়েছে সিআইডি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা খাবার ও সিগারেটের ফিল্টারের ডিএনএর সঙ্গে গ্রেপ্তার দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডিএনএ হুবহু মিলেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মহানগর ডিবি পুলিশের কাছে সিআইডির এই প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।

সিআইডি ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট রাতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ তাদের নিজ বাসা থেকে উদ্ধার করা হয়। ওই সময় রংপুর সিআইডির ক্রাইম সিন দল ঘটনাস্থল থেকে আততায়ীদের খেয়ে যাওয়া খেজুরের বিচি, অর্ধেক কামড়ানো শসা ও সিগারেটের ফিল্টারসহ ৩৫ ধরনের আলামত উদ্ধার করে।

হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে পুলিশ সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেন।

পরবর্তীকালে মামলার তদন্ত কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের ওসি জিন্নাত আলী উদ্ধার করা আলামত এবং কারাগারে থাকা দুই আসামির ডিএনএ পরীক্ষার জন্য ঢাকার সিআইডি ল্যাবে পাঠ জানান। সেখানে আলামত পরীক্ষার পর আসামিদের সংগৃহীত ডিএনএর সঙ্গে আলামতের ডিএনএ প্রোফাইল শতভাগ মিলে যায়।

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবি পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সিআইডির প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আলামত ও ডিএনএ পরীক্ষার ফলে আসামিরা যে ঘটনার সময় ওই বাসায় অবস্থান করেছিলেন এবং এসব খাবার ও সিগারেট গ্রহণ করেছিলেন, তা শতভাগ প্রমাণিত হয়েছে। পুরো বিষয় পর্যালোচনা করে মামলায় দ্রুত চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত