কুষ্টিয়ার কুমারখালীতে একটি শতবর্ষী মন্দিরের গণেশ, লক্ষ্মী ও সিংহসহ অন্তত চারটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচারা মাতৃ সার্বজনীন পূজা মন্দিরে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি জানাজানি হলে পুলিশ, স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয় সূেত্র জানা গেছে, খয়েরচারা মাতৃমন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ চলছিল। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কাজ শেষ করে বাড়ি যান প্রতিমার কারিগর অধীর বিশ্বাস ও মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাসসহ সংশ্লিষ্টরা। পরে শুক্রবার সকাল ছয়টার দিকে স্থানীয় বাসিন্দারা মন্দিরের বাঁশের বেড়া ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে গিয়ে গণেশ, লক্ষ্মী ও সিংহসহ অন্তত চারটি প্রতিমায় ভাঙচুরের ক্ষত দেখা যায়। তবে মন্দিরটিতে কোনো সিসিটিভি ক্যামেরা বা সুরক্ষাবেষ্টনী ছিল না।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক কৌশিক বিশ্বাস জানান, আর্থিক সংকটের কারণে মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা সম্ভব হয়নি। পূর্বশত্রুতার জেরে কে বা কাহারা এই হামলা চালিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শংকর মজুমদার বলেন, উৎসবকে বিঘ্নিত করা এবং সামাজিক পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যেই এই ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কুষ্টিয়ার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ক্যামেরা না থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন