রাজবাড়ীতে নিখোঁজের চার দিন পর চৌধুরী ফুয়াদ হাসান রোহান (২১) নামে এক কলেজছাত্রের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার দাদশী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রোহান রাজবাড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. রোকনউদ্দিন চৌধুরীর নাতি এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের মামাতো ভাই।
পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার (৫ অক্টোবর) বেলা তিনটার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেননি রোহান। চার দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান পাননি।
বৃহস্পতিবার স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামের একটি মেহগনি বাগানের ডোবায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বস্তাবন্দী অবস্থায় রোহানের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারের সময় মরদেহটি পেট কাটা অবস্থায় ছিল।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে ডোবা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং খুব দ্রুতই হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন