সংবাদ

টাঙ্গাইলে প্রথম স্ত্রী উধাও, দ্বিতীয় বিয়ের বাসর ঘরে বরের মৃত্যু!

প্রতিনিধি, টাঙ্গাইল
প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পিএম

টাঙ্গাইলে প্রথম স্ত্রী উধাও, দ্বিতীয় বিয়ের বাসর ঘরে বরের মৃত্যু!
প্রতীকী ছবি।

টাঙ্গাইলের গোপালপুরে বিয়ের রাতে বাসর ঘরে অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে হৃদয়বিদারক এই ঘটনা ঘটে।

মৃত আয়নাল হক ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম।

স্থানীয়রা জানান, নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মধ্যে এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আয়নাল হক জেলা শহরে ভাড়া বাসায় থেকে সিএনজি অটোরিকশা চালাতেন।পাশাপাশি ছোটখাটো ব্যবসাও করতেন। তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার ছিল। তবে গত জুলাই মাসে তার প্রথম স্ত্রী দুই সন্তান রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে আয়নাল হকের এক বন্ধুর সঙ্গে পালিয়ে যান।

এরপর থেকে দুই সন্তানকে লালন-পালন করা নিয়ে তীব্র হতাশায় ভুগছিলেন তিনি। এমন পরিস্থিতিতে পরিবারের চাপ ও প্রতিবেশি লোকজনের অনুরোধে আয়নাল হক বুধবার রাতে পাশের খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুনকে (২০) দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাতে নতুন স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে ফেরেন আয়নাল। তবে গভীর রাতে বাসরঘরের আনুষ্ঠানিকতার মধ্যেই আয়নাল হক হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম জানান, বিয়ে শেষ হওয়ার পর নববধূকে বাড়ি নিয়ে এসে বাসর ঘরেই এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানতে চাইলে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, তিনি একজন সাংবাদিকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। ঘটনাটি সত্য।  তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি বা লিখিতভাবে কিছু জানাননি। যতটুকু তথ্য পাওয়া গেছে- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি স্বাভাবিকভাবেই মারা গেছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে প্রথম স্ত্রী উধাও, দ্বিতীয় বিয়ের বাসর ঘরে বরের মৃত্যু!

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত