মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তার সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো আলোচনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
তিনি বলেছেন, শেখ হাসিনাকে কীভাবে হস্তান্তর করা হবে, সেই আলোচনা কেবল ভারতের সঙ্গেই নির্ধারিত হবে।
একই সঙ্গে নড়াইলের কালিয়ার সহিংসতা নিয়ে ভারতে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তবে সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে হামলার ঘটনা সত্য জানিয়ে উপদেষ্টা বলেছেন, প্রতিটি ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে সরকার নিশ্চিতভাবেই ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন অগ্রগতি ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান। এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। তার মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। এর আগে দেশে ফেরার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেয় ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। এর অগ্রগতি জানতে ১৯ নভেম্বর ফের চিঠি দেন প্রতিষ্ঠানটির আইনজীবী স্টিভেন পাওলস।
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা বলেন, ‘বিচার প্রক্রিয়া শেষ হয়ে শেখ হাসিনা দোষী সাব্যস্ত হয়ে শাস্তি পেয়েছেন। তার বিরুদ্ধে এটি প্রাথমিক অভিযোগ নয়। সুতরাং তিনি বাংলাদেশ বিমানে আসবেন না ওদের বিমানে আসবেন, না হেঁটে বাংলাদেশে আসবেন, কীভাবে হস্তান্তর হবে এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে। হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের নয়।’
শেখ হাসিনার বাংলাদেশ বিমানে করে ফেরার ইচ্ছার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রসিকতার সুরে জাহেদ উর রহমান বলেন, ‘ভাগ্যিস তিনি এসে বলছেন না, আসার পর তাকে প্রাইম মিনিস্টার হিসেবে এখানে দায়িত্ব দিতে হবে। আমি দেখেছি ভারতের কেউ কেউ বলেন যে তিনি নাকি এখনো প্রাইম মিনিস্টার। আমরা দাওয়াত কার্ড পাঠিয়ে রাখি, তিনি তাও চান কি না জানি না।’
১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক কৌশল’ ও ‘ব্লাফ’ (ধাপ্পাবাজি) হিসেবে অভিহিত করে উপদেষ্টা বলেন, ‘তিনি মাঝখান থেকে দেখানোর চেষ্টা করছেন যে তার সিদ্ধান্তে অনেক কিছু হচ্ছে। তার দলের লোকজনকে তিনি এভাবেই দেখাতে চাইছেন।’
এর আগে শেখ হাসিনার বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ফেরার দাবিকে ‘দুঃস্বপ্ন’ বলে বর্ণনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম কোনো পরিবহন পাঠানো নয়, বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে রয়টার্সকে জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
ভারতের পক্ষ থেকে প্রত্যর্পণ প্রক্রিয়ায় যে আইনি জটিলতার কথা বলা হতো, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছার পর সেই বাধা আর নেই বলে মনে করেন জাহেদ উর রহমান।
তিনি বলেন, ‘শেখ হাসিনা যদি আসতে না চাইতেন, তবে আদালতে যেতেন এবং তার আইনজীবীরা আইনি জটিলতা তৈরি করতেন। কিন্তু তিনি নিজেই আসতে চাইছেন, আবার বাংলাদেশও তাকে প্রত্যর্পণ চাইছে। দুটো মিলে গেল। ভারত তাকে জোর করে পাঠাচ্ছে না বলে সেই দায়ও তাদের ওপর পড়ছে না। সুতরাং প্রত্যর্পণে আর কোনো আইনি বাধা আছে বলে মনে করি না।’
শেষ মুহূর্তে সরকার শেখ হাসিনাকে দেশে আসতে দেবে না, আওয়ামী লীগের এমন প্রচারণার জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে উপদেষ্টা বলেন, ‘সরকার না চাইলে বারবার প্রত্যর্পণের কথা বলত?’
উল্লেখ্য, জাতিসংঘের হিসাবে জুলাই গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়ে থাকতে পারেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
নড়াইলের সহিংসতা ও ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার দুই দিন পর গত শুক্রবার আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্ধশতাধিক বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের পত্রিকাতেই খবর এসেছে, সেখানে এমন কোনো জায়গা নেই যেখানে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। কিন্তু এটি নিয়ে ভারতে একটি মারাত্মক ডিসইনফরমেশন ক্যাম্পেইন (অপপ্রচার) শুরু হয়েছে।’
গত ৫ আগস্ট-পরবর্তী সময় থেকেই ভারতের মূলধারার সংবাদমাধ্যমে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ ব্যাপক হত্যা-নির্যাতনের শিকার হচ্ছেন, এমন অনেক অপতথ্য দেশের পত্রিকাগুলোই খণ্ডন (ডিব্যাংক) করেছে।
এ ধরনের অপপ্রচার দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর উল্লেখ করে ভারত সরকার ও দেশটির গণমাধ্যমের উদ্দেশে জাহেদ উর রহমান বলেন, ‘আমাদের সরকার দায়িত্বে আসার পর থেকেই দুই দেশের স্বার্থ নিশ্চিত করে ভারতের সঙ্গে একটি কার্যকর সম্পর্ক (ইফেক্টিভ এনগেজমেন্ট) চায়। এ ধরনের অপতথ্য দুই দেশের সম্পর্কের জটিলতা আরও বাড়াতে পারে।’
তিনি ভারতীয় গণমাধ্যমকে এসব থেকে নিবৃত্ত থাকার আহ্বান জানান এবং ভারতের নিয়ন্ত্রক সংস্থাগুলোকে (রেগুলেটরি অথরিটি) বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেন।
তবে নড়াইলে আওয়ামী লীগ সমর্থকদের বাড়িঘরে হামলার বিষয়টি স্বীকার করে নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘নড়াইলে এটা সত্য যে আওয়ামী লীগ সমর্থন করেন; এমন কিছু মানুষের বাড়িঘরে হামলা হয়েছে। এগুলোর প্রতিটি ফৌজদারি অপরাধ। যেই করে থাকুন না কেন, সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।’

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন