সংবাদ
সংবাদ

কক্সবাজারে বাসচাপায় প্রাণ হারালেন অটোরিকশার ৫ যাত্রী


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম

কক্সবাজারে বাসচাপায় প্রাণ হারালেন অটোরিকশার ৫ যাত্রী
মহাসড়কে বাসচাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে, ৫ নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও দুজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযহার।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়ার খুটাখালীর জসিম উদ্দিন, সাহাব উদ্দিন এবং লামার সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা হতাহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। বর্তমানে আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


কক্সবাজারে বাসচাপায় প্রাণ হারালেন অটোরিকশার ৫ যাত্রী

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও দুজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযহার।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়ার খুটাখালীর জসিম উদ্দিন, সাহাব উদ্দিন এবং লামার সাইফুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় আরও তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা হতাহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। বর্তমানে আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত