সংবাদ

প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা

নীলক্ষেত মোড়ে চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম

নীলক্ষেত মোড়ে চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বহুল প্রতীক্ষিত এই পরীক্ষাটি শুরুর মাত্র কয়েক মুহূর্ত আগে হঠাৎ বন্ধের ঘোষণা আসায় ক্ষোভে ফেটে পড়েন সারাদেশ থেকে আসা চাকরিপ্রত্যাশীরা।

তাৎক্ষণিকভাবে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম নীলক্ষেত মোড় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন ও সড়ক অবরোধ শুরু করেন। শনিবার বেলা ১১টার দিকে এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে, যা পুরো এলাকা ও চাকরিপ্রার্থীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করে।

রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা দিতে আসা এক চাকরিপ্রত্যাশী চরম হতাশা প্রকাশ করে বলেন, "আমরা পরীক্ষা কেন্দ্রে ঢোকার পর দেখি যে, নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে প্রশ্ন পাওয়ার কথা এবং স্যারদের আসার কথা থাকলেও কেউ আসছিলেন না, আর আমাদের পরীক্ষার সময় শুধু পার হয়ে যাচ্ছিল। এ নিয়ে সবাই আমরা কনফিউজড ও উদ্বিগ্ন ছিলাম। বেলা ১১টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও, যখন ১১টার সময়ও পরীক্ষা শুরু হচ্ছিল না, তখন সবাই আমরা রুম থেকে বের হয়ে আসি। এর কিছুক্ষণ পর স্যাররা এসে জানান পরীক্ষা হবে না।"

নিয়োগ প্রক্রিয়ার এমন চরম অব্যবস্থাপনা নিয়ে আরেক চাকরিপ্রত্যাশী অভিযোগ তুলে বলেন, "পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। আমরা পরীক্ষা দেওয়ার আগে থেকেই ফেসবুকে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখছিলাম, যা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার প্রশ্ন বলে ঘুরছিল। দিনশেষে দেখলাম যে ওই প্রশ্নটাই ঘুরছিল। পরীক্ষা স্থগিত হয় পরীক্ষার আগমুহূর্তে, একদিন আগেও আমাদের কিছু জানানো হয়নি। অনেক শিক্ষার্থী ঢাকার বাইরে থেকে আসার কারণে তাদের দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়েছে, কেউ হোটেলে বা আত্মীয়ের বাসায় থেকেছেন। এটি ছাত্র সমাজের জন্য একটি বড় ভোগান্তি।"

তিনি জোর দাবি জানিয়ে আরও বলেন, "অন্যান্য পরীক্ষায় এই ধরনের প্রশ্ন ফাঁসের ঘটনা সাধারণত দেখা যায় না। কিন্তু যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষায় বারবার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছে। এটার বিরুদ্ধে প্রতিকার পাওয়ার জন্যই ছাত্রসমাজ আজ এখানে আন্দোলনে নেমেছে।"

উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তরের বহুল আলোচিত ২৪২টি পদের বিপরীতে এ নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় তিন লাখেরও বেশি প্রার্থীর। বিশাল এই পরীক্ষার্থী বহরের জন্য রাজধানী ঢাকার প্রায় ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা আয়োজনের যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে পরীক্ষা শুরুর ঠিক আগ মুহূর্তে মারাত্মকভাবে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়ে নতুন করে ঘোর অনিশ্চয়তা ও জটিলতার সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নীলক্ষেত মোড়ে চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত