সংবাদ

আফগান বোলারদের তোপে ধস

৩৪৬ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম

৩৪৬ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে চলমান টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ২৯ রান যোগ করতেই গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস।

প্রথম দিনের ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে খেলা শুরু করে শেষ পর্যন্ত ৩৪৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। সফরকারী আফগান বোলারদের ধারাবাহিক নিয়ন্ত্রিত বোলিং ও নিখুঁত লাইন-লেংথের সামনে টাইগারদের শেষদিকের ব্যাটাররা বেশিক্ষণ টিকতে পারেননি।

দিনের শুরুতেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তাইজুল ইসলাম। মোহাম্মদ সেলিমের লেগ স্টাম্পের বাইরের বল পুল করতে গিয়ে টাইমিং মিস করেন তিনি। আম্পায়ার প্রথমে আউট না দিলেও আফগানিস্তানের নেওয়া রিভিউতে স্পষ্ট দেখা যায় বল তাইজুলের গ্লাভস স্পর্শ করেছিল। ফলে ৯ রান করে মাঠ ছাড়েন তিনি।

এরপর শেষ ব্যাটার হিসেবে এবাদত হোসেন ৭ বল খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হন। ইয়ামিন আহমাদজাইয়ের ধীরগতির ফুলার লেংথ বলে ব্যাটের বাইরের কানায় লেগে পয়েন্টে সহজ ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। অন্যপ্রান্তে অপরাজিত থেকে যান নাঈম হাসান। আফগানিস্তানের পক্ষে বিধ্বংসী বোলিং উপহার দিয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন মোহাম্মদ সেলিম, ৩টি উইকেট পান ইয়ামিন আহমাদজাই এবং ২টি উইকেট নেন ইসমত আলম।

এর আগে ম্যাচের প্রথম দিনে বাংলাদেশের শুরুটা অবশ্য বেশ আশা ব্যাঞ্জকই ছিল। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম চমৎকারভিত্তি গড়ে তুলে যোগ করেন ১২৪ রান। দুর্দান্ত ছন্দে থাকা তানজিদ তামিম ৪১ বলে ঝোড়ো ফিফটি পূর্ণ করার পর ৮৩ রানের মাথায় ইসমত আলমের শিকার হয়ে সাজঘরে ফেরেন।

এরপর সাদমান ইসলামও ৬৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলে আউট হন। তবে উদ্বোধনী জুটি ভাঙার পর হঠাৎ করেই টাইগারদের ইনিংসে ভয়াবহ ধস নামেন। মাত্র ৫ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন নির্ভরযোগ্য ব্যাটার মুমিনুল হক, অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে মুশফিক ৭ বল খেলে শূন্য রানে ইয়ামিনের দুর্দান্ত ইনসুইং ইয়র্কারে বোল্ড হয়ে হতাশাজনকভাবে বিদায় নেন।

মাঝপথে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা চালান লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজনে মিলে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ ৬২ রানের একটি জুটি। কিন্তু মিরাজ ২৪ রান করে আউট হওয়ার পর ক্যারিয়ারের ২১তম ফিফটি হাঁকানো লিটন দাসও ৫২ রান করে মোহাম্মদ সেলিমের শিকার হন।

লিটনের বিদায়ের পরপরই হাসান মাহমুদ ২ রানে বোল্ড হলে বাংলাদেশের বড় সংগ্রহের স্বপ্ন ভেস্তে যায়। শেষ পর্যন্ত প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৪৬ রানে থমকে দাঁড়ায়, যা ম্যাচের বাকী অংশের লড়াইকে আরও রোমাঞ্চকর মোড়ে নিয়ে দাঁড় করিয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

৩৪৬ রানে শেষ বাংলাদেশের প্রথম ইনিংস

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত