সংবাদ

সকালে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় ২ নারী নিহত

প্রতিনিধি, লালমনিরহাট
প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পিএম

সকালে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় ২ নারী নিহত
ছবি : সংবাদ

লালমনিরহাটের তিস্তা-বড়বাড়ী মহাসড়কে ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বেরিয়ে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকালের দিকে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন–ফকিরের তকেয়া এলাকার আব্দুল করিমের স্ত্রী ফজিলা বেগম (৫৩) এবং একই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী জহিলা বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ফজরের নামাজ শেষ করে ফজিলা ও জহিলা প্রতিদিনের মতো মহাসড়কের পাশে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী প্রাণ হারান। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ট্রাকটি আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে লালমনিরহাট সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সকালে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় ২ নারী নিহত

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

লালমনিরহাটের তিস্তা-বড়বাড়ী মহাসড়কে ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বেরিয়ে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় দুই নারী নিহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকালের দিকে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন–ফকিরের তকেয়া এলাকার আব্দুল করিমের স্ত্রী ফজিলা বেগম (৫৩) এবং একই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী জহিলা বেগম (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ফজরের নামাজ শেষ করে ফজিলা ও জহিলা প্রতিদিনের মতো মহাসড়কের পাশে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী প্রাণ হারান। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে ট্রাকটি আটকে রাখেন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে লালমনিরহাট সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত