সংবাদ

মুকেশ আম্বানিকে হঠাৎ 'প্রধানমন্ত্রী' বললেন ইলন মাস্ক

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পিএম

মুকেশ আম্বানিকে হঠাৎ 'প্রধানমন্ত্রী' বললেন ইলন মাস্ক
ছবি : বিবিসি

ভারতে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ চালুর অনুমোদন নিয়ে চলা বিরোধের মধ্যে শিল্পপতি মুকেশ আম্বানিকে এযাবৎকালের সবচেয়ে তীক্ষ্ণ ও উপহাসমূলক ভাষায় আক্রমণ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

শনিবার (১০ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাস্ক লিখেছেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, ভারতকে আসলে আপনিই নিয়ন্ত্রণ করেন, তা বুঝতে না পারার জন্য দয়া করে আমার বিনীত ক্ষমাপ্রার্থনা গ্রহণ করুন। আপনি আপনার একচেটিয়া ব্যবসা ধরে রাখতে চাইলেও স্টারলিংককে কি প্রতিযোগিতার সুযোগ দেবেন?’

মাস্ক তার পোস্টে আরও উল্লেখ করেন, ভারতের অজপাড়াগাঁয়ের প্রযুক্তি থেকে বঞ্চিত শিশু ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এবং প্রাকৃতিক দুর্যোগের সময়ে জীবন রক্ষায় স্টারলিংক অত্যন্ত কার্যকারী ভূমিকা রাখতে পারে।

ভারতে স্যাটেলাইট যোগাযোগের বাজার নিয়ে মাস্ক ও আম্বানির মধ্যকার দ্বন্দ্বে এটিই মাস্কের সবচেয়ে সরাসরি তোপ। এর আগে বুধবার আম্বানির নাম না নিয়ে ‘ভারতের প্রকৃত বস’ কে–তা জানতে চেয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

তবে ভারত সরকারের পক্ষ থেকে সব ধরনের স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্বের অভিযোগ নাকচ করে দেওয়া হয়েছে। ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে দেশটির টেলিযোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, ভারত কোনো একচেটিয়া বাজারকে প্রশ্রয় দেয় না। নিয়ম অনুযায়ী নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণ এবং স্পেকট্রাম বরাদ্দের রাজস্ব নির্ধারণ হলে স্টারলিংক, রিলায়েন্স জিও এবং সুনীল ভারতী মিত্তলের ওয়ানওয়েব–তিনটি প্রতিষ্ঠানই সেবা চালু করতে পারবে।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মুকেশ আম্বানিকে হঠাৎ 'প্রধানমন্ত্রী' বললেন ইলন মাস্ক

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত