ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার ঘটনার চার দিন পর সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মী। শনিবার (১০ অক্টোবর) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী ভাস্কর্যে ফুলের মালা পরিয়ে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং কর্মসূচি শেষ করেই দ্রুত এলাকা ত্যাগ করেন।
স্থানীয় সূত্র জানায়, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। তবে এতে অংশ নেওয়া নেতাকর্মীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে ৬ অক্টোবর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যের মাথায় রশি দিয়ে বাঁধা জুতার মালার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ক্ষোভ ও তীব্র নিন্দার ঝড় ওঠে। মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ সন্তানের স্মৃতির প্রতি এমন অবমাননার প্রতিবাদ জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঘটনার পর নড়েচড়ে বসে জেলা প্রশাসন ও পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দিন রাতেই শহরের কাঞ্চননগর এলাকা থেকে আব্দুর রহমান সম্রাট (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
নিষিদ্ধ সংগঠনের এই কর্মসূচির বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, “নিষিদ্ধ কোনো সংগঠনের কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। খবর পেয়ে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।”
উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ মার্চ শহরের প্রবেশপথে ঝিনাইদহ-যশোর ও ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের সংযোগস্থলে 'বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর' উদ্বোধন করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের পর দুই দফায় ভাস্কর্যটি ভাঙচুর করা হয়েছিল। গত জুলাই মাসেও ভাস্কর্যটি ভাঙার চেষ্টা করা হলে পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে তা স্থগিত করা হয়। সম্প্রতি বীরশ্রেষ্ঠের এই স্মৃতিস্তম্ভটিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সংস্কারকাজের একটি ব্যানার টানানো হয়। জুতার মালা ঝোলানোর পর এবার সেখানে নিষিদ্ধ সংগঠনটির আকস্মিক শ্রদ্ধা জানানোর ঘটনায় নতুন করে আলোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন