দিনব্যাপী নানা অনুষ্ঠান ও কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলন।
সম্মেলন শেষে সারা দেশের শাখাগুলোর প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট নতুন ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইকবালুল হক খান সভাপতি এবং রুমি দে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
গঠিত কমিটির ৪৯ জন সদস্য সরাসরি এবং বাকি দুজন পরবর্তীতে অন্তর্ভুক্তির মাধ্যমে যুক্ত হবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটিতে সহ-সভাপতি পদে তাহমিনা ইয়াসমিন নীলা, এস এ সরকার স্বপন, একরাম হোসেন, আতিকুল হক খান, সুরাইয়া পারভীন, বিজন রায়, নজরুল ইসলাম ও আরিফ নূর নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম শশী, মৌমিতা জান্নাত ও সজীব তানভীর এবং কোষাধ্যক্ষ পদে শেখ ইসমাইল হোসেন দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা চত্বরে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা করেন বিশিষ্ট বাউল শিল্পী আবুল সরকার মহারাজ।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী আব্দুল ওয়াদুদ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাজু আহমেদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া, গণসংগীত শিল্পী আমিরুন নুজহাত মনীষা, বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল।
উদ্বোধনের পর উদীচী ঢাকা মহানগর সংসদের কর্মীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়ে সেগুনবাগিচা ও পুরানো পল্টন এলাকা পরিক্রমা করে।
শোভাযাত্রা শেষে জাতীয় নাট্যশালা ভবনের মিলনায়তনে উদীচী ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক ইকবালুল হক খানের সভাপতিত্বে এবং আরিফ নূরের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা পর্বে আমন্ত্রিত অতিথিরা দেশে বিভিন্ন সরকারের আমলে কীভাবে ধারাবাহিকভাবে সাম্প্রদায়িকতার বিস্তার ও বিকাশ ঘটেছে তা তুলে ধরেন। সুস্থ সংস্কৃতির বিকাশ ও চর্চা ছাড়া যেকোনো রাষ্ট্রের সার্বিক অগ্রযাত্রা অসম্ভব বলে অতিথিরা তাদের বক্তব্যে একমত প্রকাশ করেন।
বিকেল ৩টা থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্বে মহানগরের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়, যেখানে নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন করা হয়। দিনব্যাপী আয়োজনের সমাপনী পর্বে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মৌমিতা জান্নাতের সঞ্চালনায় এতে উদীচী উত্তরা শাখা দলীয় সংগীত, উদীচী আবৃত্তি বিভাগ দলীয় আবৃত্তি এবং সংগীত দল 'মাভৈ' গান পরিবেশন করে।
অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন মাইশা সুলতানা উর্বি, রবিউল ইসলাম শশী ও শুভ্র সৌরভ এবং একক আবৃত্তিতে অংশ নেন সজীব তানভীর। সর্বশেষে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন