সংবাদ

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পিএম

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছবি : সংবাদ প্রতিদিন

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯-এর প্রতিবেদনে জানানো হয়, এদিন সকালে দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় নিজের বাসবভনের সামনে শান্তিপূর্ণ ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতা দোলা সেন, ডেরেক ও’ব্রায়েনসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পুলিশের পক্ষ থেকে বেআইনি জমায়েতের অভিযোগ এনে তাদের অবিলম্বে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করতে এবং সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে পুলিশের নির্দেশ অমান্য করে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলীয় সহকর্মীরা ধর্না চালিয়ে যান। এরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের রাজনৈতিক ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ও টানাপোড়েন চলছে। এর মধ্যেই তৃণমূল সুপ্রিমোর আটকের ঘটনায় ভারতীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে দিল্লি পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯-এর প্রতিবেদনে জানানো হয়, এদিন সকালে দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকায় নিজের বাসবভনের সামনে শান্তিপূর্ণ ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতা দোলা সেন, ডেরেক ও’ব্রায়েনসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পুলিশের পক্ষ থেকে বেআইনি জমায়েতের অভিযোগ এনে তাদের অবিলম্বে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করতে এবং সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে পুলিশের নির্দেশ অমান্য করে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলীয় সহকর্মীরা ধর্না চালিয়ে যান। এরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে।

উল্লেখ্য, সম্প্রতি ভারতের রাজনৈতিক ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ও টানাপোড়েন চলছে। এর মধ্যেই তৃণমূল সুপ্রিমোর আটকের ঘটনায় ভারতীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

\ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত