সংবাদ

নতুন ওয়েব ফিল্মে পরীমণি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:১০ পিএম

নতুন ওয়েব ফিল্মে পরীমণি

নতুন ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিতব্য এই ওয়েব ফিল্মের নাম ‘সেপারেশন’। ইতোমধ্যে শুরু হয়েছে এর শুটিং।

‘সেপারেশন’-এ পরীমণির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। অন্যদিকে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। বর্তমানে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ওয়েব ফিল্মটির শুটিং চলছে।

নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন কাজটির খবর জানিয়েছেন পরীমণি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ‘সেপারেশন’ এবং পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেন তিনি।

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন পরীমণি। এবার প্রথমবারের মতো এই নির্মাতার সঙ্গে ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি।

তবে ‘সেপারেশন’-এ পরীমণির চরিত্র কিংবা গল্পের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। একইভাবে ইমতিয়াজ বর্ষণের চরিত্র নিয়েও মুখ খোলেননি নির্মাতা বা সংশ্লিষ্টরা।

জানা গেছে, রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে ‘সেপারেশন’-এর শুটিং হবে। ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আইস্ক্রিনে। তবে কবে নাগাদ এটি দর্শকের সামনে আসবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নতুন ওয়েব ফিল্মে পরীমণি

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

নতুন ওয়েব ফিল্মে যুক্ত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিতব্য এই ওয়েব ফিল্মের নাম ‘সেপারেশন’। ইতোমধ্যে শুরু হয়েছে এর শুটিং।

‘সেপারেশন’-এ পরীমণির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। অন্যদিকে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে। বর্তমানে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ওয়েব ফিল্মটির শুটিং চলছে।

নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন কাজটির খবর জানিয়েছেন পরীমণি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ‘সেপারেশন’ এবং পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেন তিনি।

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন পরীমণি। এবার প্রথমবারের মতো এই নির্মাতার সঙ্গে ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি।

তবে ‘সেপারেশন’-এ পরীমণির চরিত্র কিংবা গল্পের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। একইভাবে ইমতিয়াজ বর্ষণের চরিত্র নিয়েও মুখ খোলেননি নির্মাতা বা সংশ্লিষ্টরা।

জানা গেছে, রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে ‘সেপারেশন’-এর শুটিং হবে। ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আইস্ক্রিনে। তবে কবে নাগাদ এটি দর্শকের সামনে আসবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত