সংবাদ

প্রেসিডেন্সিয়াল দ্বন্দ্বে রংপুরে লায়ন্স ক্লাবে সংঘর্ষ-ভাঙচুর, আহত ৩

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:২০ পিএম

প্রেসিডেন্সিয়াল দ্বন্দ্বে রংপুরে লায়ন্স ক্লাবে সংঘর্ষ-ভাঙচুর, আহত ৩

রংপুর নগরীর জিএল রায় রোডস্থ ঐতিহ্যবাহী লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আন্তর্জাতিক সামাজিক সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের আঞ্চলিক কার্যালয় দখল ও পাল্টা-দখলের ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে কার্যালয়ের মূল ফটক ও ভেতরের তালা ভেঙে প্রবেশ, অবস্থান গ্রহণ এবং নতুন করে তালা ঝুলিয়ে দেওয়ার এ ঘটনা ঘটে।

অপ্রীতিকর এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় নিরাপত্তা বিভাগের ইনচার্জসহ অন্তত তিনজন পিটিয়ে আহত হয়েছেন। এ আন্তর্জাতিক সামাজিক সংগঠনের কার্যালয় দখলকে কেন্দ্র করে স্থানীয় লায়ন সদস্য ও এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ফটকে গিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে জানালে তারা লায়ন্স ইন্টারন্যাশনাল কার্যালয়ে জরুরি কাজ আছে দাবি করে জোরপূর্বক ঢুকে পড়ে। সিকিউরিটি ইনচার্জ অবসরপ্রাপ্ত সার্জেন্ট গোলাম রব্বানী ও নিরাপত্তাকর্মী পলাশ চন্দ্র দাস ও আশরাফুল ইসলাম বাধা দিলে তাদের বেধড়ক পিটিয়ে আহত করা হয়।

এরপর ওই বহিরাগত দলটি ক্যাম্পাসের পাঁচতলায় অবস্থিত লায়ন্স ইন্টারন্যাশনাল কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে কিছু সময় অবস্থানের পর তারা কার্যালয়ে নিজস্ব নতুন তালা ঝুলিয়ে দিয়ে স্থান ত্যাগ করে। এর আধঘণ্টা পর ২০ থেকে ২৫ জনের অপর একটি গ্রুপ এসে আবার আগের তালা ভেঙে নতুন করে অন্য একটি তালা ঝুলিয়ে দেয়। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যালয়টিতে এ ধরনের দখল ও পাল্টা-দখলের মহোৎসব চলে। পরে খবর পেয়ে মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে লায়ন্স ইন্টারন্যাশনালের (২০২৬-২৭ মেয়াদ) নির্বাচিত প্রেসিডেন্ট মঞ্জুর মুরাদ লাভলু বলেন, ‘আমরা ক্লাবের পক্ষ থেকে মাহিগঞ্জে সুবিধাবঞ্চিত ও দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে ছিলাম। সেই সুযোগে বহিরাগত একটি দল প্রধান ফটকে নিরাপত্তাকর্মীদের ওপর হামলা চালায় এবং তালা ভেঙে ভেতরে ঢোকে। হামলাকারীদের সিসিটিভি ফুটেজ ও ভিডিও সংরক্ষিত রয়েছে।’

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘আমি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু ফরিদ আহমেদ রুমি নামে এক ব্যক্তি আমাদের ইমেইল ও সার্ভার হ্যাক করে বেআইনিভাবে নিজেকে প্রেসিডেন্ট দাবি করছেন। এ বিষয়ে আমরা ইতোমধ্যে সাইবার সুরক্ষায় মামলা করেছি এবং শনিবারের হামলার ঘটনায়ও কোতোয়ালি থানায় লিখিত মামলা করা হচ্ছে।’

অন্যদিকে নিজেকে প্রেসিডেন্ট দাবি করে ফরিদ আহমেদ রুমি বলেন, ‘আমি ২০২৬-২৭ মেয়াদের জন্য নির্বাচিত প্রেসিডেন্ট। কিন্তু কিছু ব্যক্তি ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য কার্যালয়টি অবৈধভাবে দখল করে রেখেছিল। শনিবার আমরা সাধারণ লায়নদের নিয়ে সেখানে গিয়েছিলাম এবং কার্যালয়টি সবার জন্য উন্মুক্ত করেছি। আমাদের চলে আসার পর একটি চক্র আবারও তালা ভেঙে নতুন তালা ঝুলিয়েছে বলে শুনেছি।’

ঘটনার বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সে সময় কাউকেই পাওয়া যায়নি। ঘটনার তদন্ত সাপেক্ষে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্সিয়াল দ্বন্দ্বে রংপুরে লায়ন্স ক্লাবে সংঘর্ষ-ভাঙচুর, আহত ৩

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত