সংবাদ

নিশ্চুপ বৃষ্টির কণ্ঠে ‘আজ আমার জোনাকীরা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পিএম

নিশ্চুপ বৃষ্টির কণ্ঠে ‘আজ আমার জোনাকীরা’

বাংলাদেশের এই প্রজন্মের মিষ্টি ও সুরেলা কণ্ঠের শিল্পীদের মধ্যে অন্যতম নিশ্চুপ বৃষ্টি। তার কণ্ঠে এরই মধ্যে বেশ কিছু গান শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। এবার ইউটিউবে প্রকাশ পেয়েছে তার কণ্ঠে অনেক আগে রেকর্ড করা গান ‘আজ আমার জোনাকীরা’।

গানটির কথা লিখেছেন আবুল হোসেন। সুর করেছেন জিএম রহমান রনি। পাশাপাশি বৃষ্টির সঙ্গে গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি।

গানটি প্রকাশে দীর্ঘ সময় লাগা প্রসঙ্গে নিশ্চুপ বৃষ্টি বলেন, “গানটি আসলে অনেকদিন আগে গেয়েছিলাম। জানি না আসলে কী কারণে এতদিন গানটি প্রকাশিত হয়নি। তবে দেরিতে হলেও গানটি প্রকাশিত হওয়ায় ভালো লাগছে। গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, যখন গানটি গেয়েছিলাম। শ্রোতাদের কাছে অনুরোধ রইল, গানটি শোনার।”

চলতি বছরে বৃষ্টির প্রথম প্রকাশিত গান ছিল ‘সত্যি করে বলছি তোকে’। গানটির কথা ও সুর করেছেন রিয়াদ অনিক। এর আগে ‘ঘুম ঘুম চোখ’ শিরোনামের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। তার উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে—‘আজ ভালোবাসোনা’, ‘আমি নেই আমাতে’, ‘যদি হাতটা ধরো’, ‘কিছু কথা’ ও ‘বলো সাথিয়া’।

২০১৩ সালে ‘বাংলাদেশি আইডল’ প্রতিযোগিতার মধ্য দিয়ে পেশাগতভাবে গানের ভুবনে যাত্রা শুরু করেন বৃষ্টি। প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করেন তিনি। এরপর দেশের পাশাপাশি ইতালি, জাপান, পোল্যান্ড, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, কানাডা, সৌদি আরব ও কাতারেও স্টেজ শো করে প্রশংসা কুড়িয়েছেন।

তবে সংগীতের এই পথচলা বৃষ্টির জন্য সহজ ছিল না। ২০০১ সালে বোমা হামলায় তার বাবা নজরুল ইসলাম বাচ্চু মারা যান। বাবার কাছেই গানে হাতেখড়ি হয়েছিল তার। অন্যদিকে তার মা হামিদা ইসলাম ছিলেন নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সংগীতের শিক্ষক। বাবাকে হারানোর পর মায়ের অনুপ্রেরণা ও সহযোগিতাতেই সংগীতের পথে এগিয়ে যান বৃষ্টি।

গানের পাশাপাশি নিজেকে ব্যস্ত রাখতে কিছুদিন আগে অনলাইন ক্লথিং স্টোর ‘বি এলিগেন্স’-এর যাত্রা শুরু করেছেন তিনি। সংগীতের পাশাপাশি এই ব্যবসা নিয়েও ভবিষ্যতে এগিয়ে যেতে চান বৃষ্টি।

উল্লেখ্য, ‘হৃদয় জুড়ে’ সিনেমার মাধ্যমে প্রথম প্লেব্যাক করেন নিশ্চুপ বৃষ্টি।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নিশ্চুপ বৃষ্টির কণ্ঠে ‘আজ আমার জোনাকীরা’

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত