একসময় উপস্থাপনা ও নাটক রচনায় ব্যস্ত থাকলেও বর্তমানে অভিনয়েই নিজেকে পুরোপুরি ব্যস্ত রেখেছেন অভিনেত্রী এলিনা শাম্মী। নাটকের পাশাপাশি বেশ কিছু সিনেমায়ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
এলিনা শাম্মী অভিনীত
উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘প্রিয়তমা’, ‘গন্তব্য’, ‘ছায়াবৃক্ষ’, ‘মধ্যবিত্ত’,
‘জলরং’, ‘কসাই’, ‘বিউটি সার্কাস’, ‘রেডিও’ ও ‘লোকাল’। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা
মিজানুর রহমান লাবুর ‘আতরবিবি লেন’।
এরই মধ্যে দুটি
সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করেছেন এলিনা শাম্মী। সিনেমা দুটি হলো জাহিদ হোসেনের ‘লীলা
মন্থন’ ও নাজিরি সাগরের ‘দুঃসাহস’। দুটি সিনেমাতেই গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে
অভিনয় করেছেন তিনি।
রায়হান রাফির ওয়েব
ফিল্ম ‘জানোয়ার’-এ অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে প্রথম বড় পরিসরে আলোচনায় আসেন
এলিনা শাম্মী। এর আগে নাট্যকার হিসেবেও তার পরিচিতি ছিল। নির্মাতা তপু খানের কাছেই
নাটক রচনার হাতেখড়ি তার। ‘অ’-এর গল্পের প্রায় ২২-২৩টি স্ক্রিপ্ট লিখেছেন তিনি, যেগুলোও
দর্শকমহলে বেশ আলোচিত হয়েছিল।
শুধু অভিনয় কিংবা
লেখালেখিই নয়, একসময় ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতাও করেছেন এলিনা শাম্মী। সেখানে টানা
তিন বছর শিক্ষকতা করার সময় প্রতিবারই সেরা শিক্ষিকা হিসেবে সম্মাননা পেয়েছেন তিনি।
এটিকে নিজের জীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে মনে করেন এই অভিনেত্রী।
সম্প্রতি সড়ক দুর্ঘটনায়
আহত হয়েছিলেন এলিনা শাম্মী। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছেন তিনি।
নিজের বর্তমান কাজ
প্রসঙ্গে এলিনা শাম্মী বলেন, “এখন তো আসলে আমি একজন পেশাদার অভিনেত্রী। কিছুদিন আগে
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছি। এখন কিছুটা সুস্থ। এরই মধ্যে দুটি সিনেমার ডাবিংয়ের কাজ শেষ
করেছি। সিনেমা দুটি নিয়ে আমি আশাবাদী।”

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন