সংবাদ

ভিন্ন ভালোবাসার গল্পে ‘লাভ স্টোরিস’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম

ভিন্ন ভালোবাসার গল্পে ‘লাভ স্টোরিস’

এক নাটকে দেখা যাবে সময়ের আলোচিত তিন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান, সারিকা সাবাহ ও মারিয়া শান্তকে। তিন তারকার ভিন্ন ভিন্ন ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘লাভ স্টোরিস’। এটি নির্মাণ করেছেন নন্দিত নির্মাতা ভিকি জাহেদ।

‘নীল সুখ’-এর পর আবারও ভালোবাসার গল্প নিয়ে পর্দায় হাজির হচ্ছেন ভিকি জাহেদ। তবে এবার গল্প বলার ধরন ও চরিত্র উপস্থাপনায় ভিন্নতা রাখার চেষ্টা করেছেন এই নির্মাতা।

নাটকে মারিয়া শান্ত অভিনয় করেছেন তানিয়া চরিত্রে। দমবন্ধ এক জীবনে প্রতিনিয়ত যেন নতুন কোনো সুরের সন্ধান করে বেড়ায় এই তরুণী।

সাদনিমা বিনতে নোমানকে দেখা যাবে রূপা চরিত্রে। জীবনের নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে রূপা উপলব্ধি করে, সব আগন্তুক ভালোবাসা নিয়ে আসে না। কারও আগমনে তৈরি হয় ভয়, কৌতূহল ও অজানা দুশ্চিন্তা।

অন্যদিকে সারিকা সাবাহ অভিনয় করেছেন নাযাহ চরিত্রে। হাসিখুশি এই চরিত্রটির আড়ালে লুকিয়ে রয়েছে মন ভাঙার এক গল্প।

তিন অভিনেত্রীর ভাষ্য, ‘লাভ স্টোরিস’-এর চরিত্রগুলো তাদের আগের কাজের তুলনায় একেবারেই আলাদা। ভিকি জাহেদের নির্মাণশৈলীও অন্যদের চেয়ে আলাদা বলে মনে করেন তারা। বিশেষ করে ভালোবাসার গল্প বাছাই ও উপস্থাপনের ক্ষেত্রে তার নিজস্বতা রয়েছে। তাই নাটকটি নিয়ে বেশ আশাবাদী তারা।সাদনিমা বিনতে নোমান, সারিকা সাবাহ ও মারিয়া শান্ত ছাড়াও ‘লাভ স্টোরিস’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার, সাদ নাওভী, ইয়ামিনসহ আরও অনেকে।

ভিকি জাহেদের নির্মাণকাজে বরাবরই ডার্ক থ্রিলার, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও রহস্যময় গল্প প্রাধান্য পেয়েছে। ‘চিহ্ন’, ‘শব্দপ্রেম’, ‘তিথিডোর’, ‘কুয়াশা’, ‘ইরিনা’, ‘দ্বিতীয় সূচনা’, ‘পুনর্জন্ম’, ‘জন্মদাগ’, ‘চিরকাল আজ’সহ তার বিভিন্ন কাজেই এর প্রতিফলন দেখা গেছে। এবার সেই ধারা থেকে কিছুটা সরে এসে ভালোবাসার গল্পকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন নির্মাতা।

‘লাভ স্টোরিস’ প্রসঙ্গে নির্মাতাদের ভাষ্য, মানুষের সবচেয়ে বড় অহংকার তার প্রেম, আবার সবচেয়ে বড় পরাজয়ও সেই প্রেম। নিয়তি ও অনুভূতির জটিল গোলকধাঁধায় পথ হারানো মানুষের গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটকটি।

প্রযোজক মুহামাদ কামরুজ্জামান জানিয়েছেন, ‘লাভ স্টোরিস’ দর্শকের জন্য কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ভিন্ন ভালোবাসার গল্পে ‘লাভ স্টোরিস’

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত