সংবাদ

লিজার কণ্ঠে দুই গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পিএম

লিজার কণ্ঠে দুই গান

‘ভুল করে যদি কখনো’—এই একটি গান দিয়েই পেশাগত সংগীতজীবনের শুরুতে শ্রোতা-দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছিলেন এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। গানটির জনপ্রিয়তার কারণে এখনো অনেকেই তাকে এই গান দিয়েই চিনে থাকেন। এরপর অবশ্য আরও বেশ কিছু মৌলিক গান উপহার দিয়েছেন তিনি।

এই প্রজন্মের নারী শিল্পীদের মধ্যে স্টেজ শো নিয়ে সবচেয়ে ব্যস্ত শিল্পীদের একজন লিজা। দেশ-বিদেশের বিভিন্ন আয়োজনে নিয়মিত গান করছেন তিনি। মিষ্টি ও সুরেলা কণ্ঠের পাশাপাশি মঞ্চে তার উপস্থাপনাও বরাবরই দর্শকদের নজর কাড়ে।

শুধু গান নয়, পোশাক ও নিজেকে উপস্থাপনের ক্ষেত্রেও বেশ সচেতন লিজা। টেলিভিশন অনুষ্ঠান, স্টেজ শো কিংবা কোনো পার্টি—সবখানেই নিজের উপস্থিতিকে আকর্ষণীয় করে তুলতে বিশেষভাবে খেয়াল রাখেন তিনি।

সম্প্রতি লিজার কণ্ঠে প্রকাশিত হয়েছে মৌলিক গান ‘তুমি বিহন’। গানটি লিখেছেন ও সুর করেছেন জিসান খান শুভ। মেলোডিয়াস ও রোমান্টিক ঘরানার গানটি ইতোমধ্যে শ্রোতা-দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।

এর আগে লিজার কণ্ঠে প্রকাশিত ‘তোমার রোদেলা আকাশে’ গানটিও শ্রোতাদের কাছে সমাদৃত হয়েছে। গানটিতে তার সহশিল্পী অনিক সূত্রধর। লালন লোহানীর কথায় গানটির সুর করেছেন নাজির মাহমুদ। মিষ্টি ও রোমান্টিক আবহের গানটি শ্রোতাদের ভালো লাগায় জায়গা করে নিয়েছে।

নিজের সংগীতজীবন প্রসঙ্গে লিজা বলেন, ‘আমার কিন্তু সবসময় গানের মাঝেই ডুবে থাকতে ভালো লাগে। সেটা হোক স্টেজ শো, হোক টিভি শো কিংবা বেতার, হোক গল্প-আড্ডায় গানে গানে মেতে থাকা। আমার তো পরিচয় একজন শিল্পী। যে কারণে আমার ভালো লাগা, স্বাচ্ছন্দ্যতা গানকে ঘিরেই।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে আমার কণ্ঠে প্রকাশিত পরপর দুটি মৌলিক গান “তুমি বিহন” এবং “তোমার রোদেলা আকাশে”-এর জন্য বেশ ভালো সাড়া পেয়েছি। আমি কিন্তু বছরজুড়ে স্টেজ শোও করি, আর চেষ্টাও করি একটার পর একটা মৌলিক গান প্রকাশ করতে। যদিও সিনেমায় আমার গান খুব কম। কিন্তু এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। আমার যা কিছু আছে, তাই নিয়ে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আমি।’

গানকে ঘিরেই নিজের ব্যস্ততা ধরে রাখতে চান লিজা। স্টেজ শোর পাশাপাশি নিয়মিত মৌলিক গান প্রকাশের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে নিজের সংগীতযাত্রা আরও দীর্ঘ করতে চান এই শিল্পী।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

লিজার কণ্ঠে দুই গান

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত