সংবাদ

পূজামণ্ডপ পাহারায় রাজনৈতিক নেতাকর্মীদের আহ্বান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পিএম

পূজামণ্ডপ পাহারায় রাজনৈতিক নেতাকর্মীদের আহ্বান

আসন্ন দুর্গাপূজায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামণ্ডপে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সমন্বয়ে পাহারার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

তিনি বলেন, নিষিদ্ধ কোনো সংগঠন বা কোনো গুপ্ত গোষ্ঠী যেন পূজামণ্ডপে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

রবিবার (১১ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ মণ্ডপ চিহ্নিত করে নিরাপত্তা দেয়। তবে রাজনৈতিক নেতাকর্মীদের কাছে প্রতিটি পূজামণ্ডপই সমান গুরুত্বপূর্ণ। তাই যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রোস্টার করে পাহারার ব্যবস্থা করতে হবে।

এই কার্যক্রমে অন্য রাজনৈতিক দলগুলোকেও সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

পূজামণ্ডপের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা সচল রাখতে হবে এবং ধারণ করা ভিডিও ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।

পাশাপাশি বৈদ্যুতিক শর্টসার্কিট বা যেকোনো ধরনের অগ্নিকাণ্ড মোকাবিলায় মণ্ডপগুলোতে প্রয়োজনীয় অগ্নিনির্বাপক যন্ত্র রাখার নির্দেশনা দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা নিয়ে অপপ্রচার ও ধর্মীয় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। জনসচেতনতা তৈরিতে বিভিন্ন রিলস ও ভিডিও তৈরি করা হচ্ছে।’

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আজান ও নামাজের সময়সূচি উল্লেখ করে একটি চার্ট প্রতিটি পূজামণ্ডপে পৌঁছে দিতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা যেন এই সময়সূচি বিবেচনা করে পূজার কার্যক্রম পরিচালনা করেন, সেটি নিশ্চিত করতে হবে।

সভায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এছাড়া পূজামণ্ডপে যাওয়ার সড়কে কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে তিনি বলেন, বৈধভাবে বালু উত্তোলনকারীদের কাগজপত্র যাচাই করতে হবে এবং যাতায়াতের রাস্তাগুলো সচল রাখতে হবে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

পূজামণ্ডপ পাহারায় রাজনৈতিক নেতাকর্মীদের আহ্বান

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত