সংবাদ

ফায়ার সার্ভিসে বদলিতে আসছে নতুন নীতিমালা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম

ফায়ার সার্ভিসে বদলিতে আসছে নতুন নীতিমালা

  • একই স্থানে তিন বছর চাকরির পরই বদলির বাধ্যবাধকতা জারি করলো মন্ত্রণালয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কার্যক্রমে গতিশীলতা আনতে যুগান্তকারী নতুন নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ৮ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নি-১ শাখা থেকে প্রকাশিত ‘অগ্নি নির্বাপণ ও বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তরের কর্মচারীদের বদলি ও পদায়ন নীতিমালা, ২০২৬’ শীর্ষক এই আদেশে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। নীতিমালাটিতে অবিলম্বে কার্যকর করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যার মাধ্যমে ২০২৩ সালের পুরনো বদলি নীতিমালা এবং ২০২৪ সালের সংশোধিত বিধান রহিত করা হলো।

এই নীতিমালার আওতায় অধিদপ্তরের স্থায়ী ও অস্থায়ী পদের কর্মচারীদের পাশাপাশি প্রেষণ বা লিয়েনে নিয়োজিত কর্মীরাও অন্তর্ভুক্ত থাকবেন। তবে চুক্তিভিত্তিক, আউটসোর্সিং বা দৈনিক হাজিরাভিত্তিক কাজের কর্মচারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

নতুন নীতিমালা অনুযায়ী, কোনো ফায়ার সার্ভিস কর্মী একই কর্মস্থলে একটানা তিন বছরের বেশি সময় চাকরি করলে তিনি বদলিযোগ্য হবেন। হাওর, দ্বীপ ও পার্বত্য জেলাগুলোর ক্ষেত্রে এই সীমা দুই বছর নির্ধারণ করা হয়েছে।

নীতিমালা সূত্রে জানা গেছে, পঞ্চম ও তদূর্ধ্ব গ্রেডের বদলি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিষ্পত্তি করবে এবং ষষ্ঠ থেকে ২০তম গ্রেডের বিষয়টি পরিচালনা করবে অধিদপ্তর। বদলির ক্ষেত্রে জ্যেষ্ঠতা, দক্ষতা ও প্রশাসনিক শৃঙ্খলাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি ১২তম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে নিজ জেলায় বদলি না করার শর্ত রাখা হয়েছে। এছাড়া ১৩তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা নিজ উপজেলা বাদে নিজ জেলার কাছাকাছি কাজ করার সুযোগ পাবেন।

মানবিক দিক বিবেচনায় নীতিমালায় কিছু বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। স্বামী-স্ত্রী উভয়েই চাকরিজীবী হলে বা কোনো কর্মী ও তার পরিবারের সদস্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে তাদেরকে সুবিধাজনক স্থানে অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করা হবে। একই সাথে অবসরের ১৩ মাসের কম সময় বাকি থাকা কর্মচারীদের ক্ষেত্রে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে।

সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এই আদেশে উল্লেখ করেছেন, "নীতিমালা বাস্তবায়নে কোনো প্রশাসনিক অসুবিধা দেখা দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় অফিস আদেশ জারি করে সিদ্ধান্ত নিতে পারবে।" নবনিযুক্ত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মীদের পদায়নেও স্বচ্ছতা রক্ষার স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে নতুন নির্দেশনায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ফায়ার সার্ভিসে বদলিতে আসছে নতুন নীতিমালা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত