সংবাদ

সৌদি আরবে বোমা হামলায় কুমিল্লার ওমরাযাত্রী নিহত

নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
নিজস্ব বার্তা পরিবেশক, কুমিল্লা
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পিএম

সৌদি আরবে বোমা হামলায় কুমিল্লার ওমরাযাত্রী নিহত
মাওলানা নাসরুল্লাহ

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের হামলায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মাওলানা নাসরুল্লাহ (৩৫) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এর ওপর এই হামলার ঘটনা ঘটে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে নিহতের পরিবার তার মৃত্যুর খবর পায়।

নিহত মাওলানা নাসরুল্লাহ উপজেলার ঢালুয়া গ্রামের ওলামা বাড়ির মাওলানা মোহাম্মদ উল্লাহর ছেলে। তিনি স্থানীয় ঢালুয়া জামিয়া রবিউল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে রওনা হন তিনি। পরে মক্কায় যাওয়ার পথে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩ এর ওপর একটি ক্ষেপণাস্ত্রের হামলায় তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা। এ মর্মান্তিক মৃত্যুর খবরে নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবারে স্ত্রী মাহবুবা, ছেলে জামিল (৭), মেয়ে নাবিলা (৫) ও ছোট ছেলে জায়েদ (২) ছাড়াও বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মা জাহানারা বেগম রয়েছেন।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান জানান, স্থানীয় প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে ওই শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ‘মরদেহ দেশে আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

সৌদি আরবে বোমা হামলায় কুমিল্লার ওমরাযাত্রী নিহত

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত