একটি রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন সমাজের মূলধারা থেকে শুরু করে সবচেয়ে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীও উন্নয়নের সুফল সমানভাবে পায়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল একটি বৈষম্যহীন, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে ২০২৬ সালেও দেশের আদিবাসী জনগোষ্ঠী মৌলিক অধিকার ও উন্নয়নের ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে। এই বঞ্চনা ও প্রান্তিকীকরণের পেছনে যে অদৃশ্য অথচ ভয়াবহ বাধা রয়েছে, তার নাম দুর্নীতি। দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা প্রতিবেদন এবং জাতীয় সম্মেলনগুলোর পর্যবেক্ষণে স্পষ্ট হয়েছে, শুধু ঘুষ লেনদেন নয়, ক্ষমতার অপব্যবহার ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের কারণেও আদিবাসীদের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ আদিবাসী ফোরামের ষষ্ঠ জাতীয় সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে আদিবাসীদের মৌলিক অধিকার, ভূমির অধিকার ও আত্মপরিচয়ের অধিকার হরণের অন্যতম প্রধান কারণ দুর্নীতি। তার মতে, দুর্নীতি বলতে শুধু টেবিলের নিচ দিয়ে অর্থ বা ঘুষ লেনদেন বোঝায় না; ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি ও প্রাতিষ্ঠানিক বৈষম্যও দুর্নীতির অংশ। পাহাড় থেকে সমতল—সবখানেই প্রভাবশালী ব্যক্তি ও গোষ্ঠী রাষ্ট্রযন্ত্র ও ক্ষমতার অপব্যবহার করে আদিবাসীদের অধিকার কেড়ে নিচ্ছে।
টিআইবির বিভিন্ন খানা জরিপ ও গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, দেশের সাধারণ মানুষের তুলনায় আদিবাসী, নারী ও নিম্ন আয়ের প্রান্তিক জনগোষ্ঠীকে দুর্নীতির বেশি শিকার হতে হয়। সরকার প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতি বছর বাজেটে বিশেষ বরাদ্দ রাখে। পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করে। কিন্তু টিআইবির সাম্প্রতিক গবেষণা প্রতিবেদন ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’-এ এ বিষয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
গবেষণায় দেখা গেছে, সরকারি ভাতা বা কার্ড পেতে দরিদ্র আদিবাসী পরিবারগুলোকে স্থানীয় জনপ্রতিনিধি, দালাল ও অসাধু কর্মকর্তাদের এককালীন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার বা ১৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে। যারা চরম দারিদ্র্যরে কারণে এই টাকা জোগাড় করতে পারেন না, তারা যোগ্য হওয়া সত্ত্বেও ভাতার তালিকা থেকে বাদ পড়েন। এ ছাড়া ভাষাগত প্রতিবন্ধকতা, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট সুবিধার অভাব এবং প্রশাসনিক জটিলতার সুযোগ নিয়ে একশ্রেণির মধ্যস্বত্বভোগী আদিবাসীদের জন্য বরাদ্দ করা সরকারি অর্থ ও ত্রাণসামগ্রী আত্মসাৎ করছে। ফলে সরকারের কল্যাণমূলক উদ্যোগ কাগজে-কলমে সফল দেখালেও বাস্তবে আদিবাসী পল্লিগুলোর দারিদ্র্য ও অপুষ্টির চিত্র বদলাচ্ছে না।
আদিবাসীদের উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি তাদের ভূমি। ভূমি শুধু অর্থনৈতিক উৎপাদনের মাধ্যম নয়, এটি তাদের সমাজ, সংস্কৃতি ও অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িত। অথচ টিআইবির প্রতিবেদনে বারবার উঠে এসেছে, ভূমি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দুর্নীতির কারণে সমতল ও পাহাড়ের আদিবাসীরা প্রতিনিয়ত পৈতৃক ভিটেমাটি থেকে উচ্ছেদের শিকার হচ্ছেন।
সমতলের বরেন্দ্র অঞ্চল, গাইবান্ধার বাগদা ফার্ম কিংবা মধুপুর গড়াঞ্চলে জাল দলিল, ভুয়া ওয়ারিশ সনদ ও ভূমির রেকর্ডে কারসাজির মাধ্যমে আদিবাসীদের তিন ফসলি জমি দখল করে নিচ্ছে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা। এ ধরনের জালিয়াতিতে ভূমি অফিসের একশ্রেণির দুর্নীতিবাজ কর্মকর্তার মদদ থাকার অভিযোগও রয়েছে। অন্যদিকে, সংরক্ষিত বনাঞ্চল বা উন্নয়ন প্রকল্পের নামে বন বিভাগের অসাধু চক্র ঘুষের বিনিময়ে প্রকৃত বনদস্যুদের ছাড় দিলেও বনের প্রকৃত রক্ষক আদিবাসীদের বিরুদ্ধে শত শত মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করছে। পার্বত্য চট্টগ্রামে ১৯৯৭ সালের শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া এবং ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনকে কার্যকর না করার পেছনেও কায়েমি স্বার্থবাদী মহলের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী আদিবাসী শিশুদের নিজস্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভের অধিকার স্বীকৃত। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা, বাজেট বরাদ্দে অনিয়ম এবং প্রশিক্ষিত শিক্ষকের অভাবে আজও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে আদিবাসী কোটা থাকলেও স্থানীয় প্রশাসনের দুর্নীতির সুযোগে ভুয়া আদিবাসী সনদ তৈরি করে অ-আদিবাসীরা সেই সুবিধা হাতিয়ে নিচ্ছে। ফলে প্রকৃত যোগ্য ও মেধাবী আদিবাসী শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন।
স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র অত্যন্ত করুণ। দুর্গম পাহাড়ি ও সমতলের আদিবাসী পল্লিগুলোতে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও চিকিৎসকদের অনুপস্থিতি, ওষুধ পাচার এবং সেবা পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের কারণে আদিবাসীরা ন্যূনতম চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন। টিআইবির পর্যবেক্ষণ অনুযায়ী, জাতীয় ও স্থানীয় পর্যায়ে নীতিনির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন এবং বাজেট বরাদ্দের ক্ষেত্রে আদিবাসীদের কার্যকর অংশগ্রহণ নেই। ফলে তাদের প্রকৃত চাহিদা ও সমস্যাগুলো উপেক্ষিত থেকে যাচ্ছে।
দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব শুধু টিআইবি বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানের নয়। রাষ্ট্র, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব, নাগরিক সমাজ, গণমাধ্যম এবং জনগণ—সবারই এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। সরকারকে আদিবাসীদের উন্নয়নে বরাদ্দ করা অর্থের স্বচ্ছ হিসাব প্রকাশ করতে হবে। স্থানীয় প্রশাসনকে জবাবদিহির আওতায় আনতে হবে। ভূমি দখল ও সরকারি সুবিধা বণ্টনে অনিয়মের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। একই সঙ্গে আদিবাসীদের উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আগে তাদের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। গণমাধ্যমকেও আদিবাসীদের উন্নয়নসংক্রান্ত অনিয়ম, বৈষম্য ও অধিকারবঞ্চনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে। আর আদিবাসী সংগঠনগুলোকে নিজেদের মধ্যে ঐক্য, তথ্যভিত্তিক দাবি উত্থাপন এবং গণতান্ত্রিক আন্দোলনের সক্ষমতা বাড়াতে হবে।
উন্নয়ন মানে শুধু বড় সেতু, সড়ক, ভবন কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধি নয়। উন্নয়নের প্রকৃত অর্থ হলো সমাজের প্রত্যেক মানুষের জন্য সমান সুযোগ, ন্যায়বিচার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা। যে উন্নয়নে আদিবাসী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকে, সেই উন্নয়ন কখনোই পূর্ণাঙ্গ বা টেকসই হতে পারে না। টিআইবির দুর্নীতিবিরোধী উদ্যোগ তখনই আরও অর্থবহ হবে, যখন দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, উন্নয়ন এবং রাষ্ট্রীয় সেবা পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যও যথাযথ গুরুত্ব পাবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে তাই সামাজিক ন্যায়বিচার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আন্দোলনে পরিণত করতে হবে।
মনে রাখতে হবে, দুর্নীতি শুধু রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি করে না, মানুষের স্বপ্ন, অধিকার ও ভবিষ্যৎও ধ্বংস করে। আদিবাসীদের উন্নয়ন কোনো অনুগ্রহ নয়; এটি তাদের সাংবিধানিক অধিকার ও নাগরিক মর্যাদার প্রশ্ন।
(লেখকের নিজস্ব মত)
[লেখক: কলামিস্ট]

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন