অন্ধ ভূমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহ্বান / প্রাণের প্রথম জাগরণে, তুমি বৃক্ষ, আদিপ্রাণ— / ঊর্ধ্বশীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা / ছন্দোহীন পাষাণের বক্ষ-’পরে; আনিলে বেদনা / নিঃসাড় নিষ্ঠুর মরুস্থলে।...
লেখার শুরুতেই বারবার মনে পড়ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষবন্দনা’ কবিতার কথা। একটি গাছ বেড়ে উঠতে প্রয়োজন হয় বছরের পর বছর। শিকড় দিয়ে পানি ও পুষ্টি সংগ্রহ, পাতায় খাদ্য তৈরি, কার্বন ডাই-অক্সাইড গ্রহণ এবং সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন নিঃসরণ—প্রতিটি প্রক্রিয়ায় গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অথচ মানুষের সামান্য প্রচারের প্রয়োজনে সেই গাছের বুকেই ঠুকে দেওয়া হচ্ছে পেরেক।
রাজনৈতিক প্রচার, ব্যবসাপ্রতিষ্ঠানের বিজ্ঞাপন, চিকিৎসকদের পরিচিতি কিংবা কোচিং সেন্টারের প্রচারসামগ্রী ঝুলছে গাছের কাণ্ডে। আপাতদৃষ্টিতে তুচ্ছ মনে হলেও এ প্রবণতা পরিবেশ সম্পর্কে অজ্ঞতা, প্রকৃতির প্রতি দায়িত্বহীনতা এবং আইনের প্রতি অবজ্ঞারই বহিঃপ্রকাশ। প্রশ্ন হচ্ছে, যে গাছ মানুষের জীবনধারণের উপযোগী পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সেই গাছকে ক্ষতিগ্রস্ত করে নিজেদের প্রচারের অধিকার আমরা কোথায় পেলাম?
পেরেকের আঘাতে গাছের ভেতরে কী ঘটে?
গাছের কাণ্ড বাইরে থেকে শক্ত কাঠের আবরণ মনে হলেও এর ভেতরে রয়েছে জটিল জীবন্ত শারীরবৃত্তীয় ব্যবস্থা। বাকলের নিচে ফ্লোয়েম, ক্যাম্বিয়াম ও জাইলেম নামের গুরুত্বপূর্ণ টিস্যু থাকে। ফ্লোয়েম পাতায় তৈরি খাদ্য গাছের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। জাইলেম শিকড় থেকে পানি ও খনিজ উপাদান পাতায় পরিবহন করে। আর ক্যাম্বিয়াম নতুন কোষ তৈরি করে কাণ্ডের বৃদ্ধি ও কাঠ গঠনে ভূমিকা রাখে।
পেরেকের আঘাতে এসব টিস্যু ক্ষতিগ্রস্ত হলে গাছের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। বিশেষ করে গভীর ক্ষত পরিবহন টিস্যু ও ক্যাম্বিয়ামের ক্ষতি করে। ক্ষতস্থান দিয়ে ছত্রাক ও পচন সৃষ্টিকারী জীবাণু প্রবেশের সুযোগও তৈরি হয়। একই স্থানে বারবার পেরেক ঠোকা কিংবা একাধিক ধাতব বস্তু প্রবেশ করালে ক্ষতির ঝুঁকি আরও বাড়ে।
এখানে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয় রয়েছে। মানুষের শরীরের ক্ষত অনেক ক্ষেত্রে নতুন কোষ তৈরির মাধ্যমে সেরে উঠলেও গাছের ক্ষত সামাল দেওয়ার প্রক্রিয়া ভিন্ন। গাছ ক্ষতিগ্রস্ত অংশকে সুস্থ অংশ থেকে আলাদা রেখে পচন ও সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণের চেষ্টা করে। উদ্ভিদবিজ্ঞানে এ প্রক্রিয়াকে বলা হয় ‘কম্পার্টমেন্টালাইজেশন অব ডিকেই ইন ট্রিজ’ (সিওডিআইটি)। অর্থাৎ, গাছ ক্ষত সামাল দেওয়ার চেষ্টা করলেও ক্ষতিগ্রস্ত অংশ সব সময় আগের অবস্থায় ফিরে আসে না। ফলে সামান্য প্রচারের জন্য সৃষ্ট ক্ষত দীর্ঘ মেয়াদে গাছের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।
গাছের ক্ষতি মানে পরিবেশের ক্ষতি
গাছের গুরুত্ব শুধু অক্সিজেন উৎপাদনে সীমাবদ্ধ নয়। সালোকসংশ্লেষণের মাধ্যমে গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন নিঃসরণ করে। মানুষের শ্বাস-প্রশ্বাসসহ অধিকাংশ প্রাণের অস্তিত্বের জন্য এই অক্সিজেন অপরিহার্য।
যুক্তরাষ্ট্রের গবেষক ডেভিড জে. নওয়াক ও তাঁর সহকর্মীদের ২০০৭ সালের এক গবেষণায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক গড় অক্সিজেন গ্রহণের পরিমাণ প্রায় ৮৪০ গ্রাম উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের গাছ নিয়ে পরিচালিত গবেষণায় দেখা যায়, ২৭ থেকে ৩০ ইঞ্চি ব্যাসের একটি গাছ বছরে প্রায় ৯১ কেজি এবং ৩০ ইঞ্চির বেশি ব্যাসের গাছ বছরে প্রায় ১১০ কেজি অক্সিজেন উৎপাদন করতে পারে।
পাশাপাশি গাছ কার্বন সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, বায়ুদূষণ ও ধুলাবালির প্রভাব কমানো, মাটির ক্ষয় রোধ এবং বৃষ্টির পানি ধরে রাখতে ভূমিকা রাখে। শহর, বাজার ও জনবহুল এলাকার সড়কপাশের গাছ ছায়া দিয়ে তাপমাত্রা কমায়। পাতায় ধুলিকণা আটকে বায়ুর মান উন্নত করতেও সহায়তা করে। পাখি ও কীটপতঙ্গসহ নানা প্রাণীর আশ্রয় ও খাদ্যের উৎস হিসেবেও গাছের গুরুত্ব অপরিসীম।
অতএব, একটি গাছের ক্ষতি কেবল একটি উদ্ভিদের ক্ষতি নয়। এর সঙ্গে জড়িয়ে আছে পরিবেশগত সেবা, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন। অপরিকল্পিত নগরায়ণ ও নির্বিচার বৃক্ষনিধনের কারণে যখন সবুজের পরিমাণ কমছে, তখন বিদ্যমান গাছগুলোকে অবহেলায় ক্ষতিগ্রস্ত করার সুযোগ নেই।
আইন আছে, প্রয়োগ কতটা দৃশ্যমান?
গাছের ক্ষতিসাধন বন্ধে বাংলাদেশে এখন সুস্পষ্ট আইনি বিধান রয়েছে। বন ও বৃক্ষ সংরক্ষণ আইন, ২০২৬-এর ৯(১৩) ধারায় বাণিজ্যিক উৎপাদন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পেরেক বা ধাতব বস্তুর মাধ্যমে বৃক্ষের ক্ষতিসাধন নিষিদ্ধ করা হয়েছে। এ বিধান লঙ্ঘনের জন্য আইনের ১০(৩) ধারা অনুযায়ী আদালত সর্বোচ্চ ২০ হাজার টাকা অর্থদণ্ড দিতে পারেন।
অর্থাৎ, বিজ্ঞাপন বা প্রচারসামগ্রী লাগানোর জন্য গাছের গায়ে পেরেক ঠোকা শুধু পরিবেশবিরোধী আচরণ নয়, আইনত দণ্ডনীয় অপরাধও। অথচ সড়ক, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনবহুল এলাকার গাছগুলোতে এখনো এমন প্রচারসামগ্রী দেখা যায়। এতে প্রশ্ন ওঠে, সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা কতটা এবং বিধান বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের তৎপরতা কোথায়?
আইন প্রণয়নই যথেষ্ট নয়। অপরাধ শনাক্ত, দায় নির্ধারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ধারাবাহিকতা থাকতে হবে। একই সঙ্গে প্রচারসামগ্রী অপসারণের সময়ও সতর্কতা জরুরি, যাতে পেরেক বা ধাতব বস্তু টেনে বের করতে গিয়ে গাছের আরও ক্ষতি না হয়।
প্রচারের বিকল্প চাই, প্রকৃতির ক্ষতি নয়
সমস্যা সমাধানে বন বিভাগ, স্থানীয় সরকার, সড়কসংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাজার, সড়ক ও জনসমাগমস্থলের গাছগুলো পরিদর্শন করে কোথায় কী ধরনের প্রচারসামগ্রী লাগানো হয়েছে, তার তালিকা তৈরি করা যেতে পারে। এরপর গাছের ক্ষতি না করে সেগুলো অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
পাশাপাশি ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও বাজার এলাকায় বিজ্ঞাপন প্রদর্শনের জন্য নির্ধারিত স্থান তৈরি করা যেতে পারে। রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, চিকিৎসক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানকে নিজ নিজ প্রচারণায় গাছ ব্যবহার না করার বিষয়ে দায়িত্বশীল হতে হবে। স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক প্রচার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশশিক্ষার কার্যক্রমও জোরদার করা প্রয়োজন।
এ ছাড়া গাছের ক্ষতিসাধন ও প্রচারসামগ্রীর ব্যবহার নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ জরুরি। কোন এলাকায় কতটি গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কী ধরনের প্রচারসামগ্রী বেশি ব্যবহৃত হচ্ছে এবং আইন প্রয়োগে কী প্রতিবন্ধকতা রয়েছে, তা নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি করা হলে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে।
যে বৃক্ষ নীরবে মানুষকে ছায়া দেয়, অক্সিজেন জোগায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সেই বৃক্ষের বুকেই পেরেক ঠুকে প্রচারের জায়গা তৈরি করা আমাদের বিবেক ও দায়িত্ববোধকে প্রশ্নবিদ্ধ করে। মনে রাখতে হবে, একটি বিজ্ঞাপন কয়েক দিন কিংবা কয়েক মাসের প্রচার এনে দিতে পারে; কিন্তু একটি গাছের বেড়ে উঠতে ব্যয় হয় দীর্ঘ সময়। প্রচারের বিকল্প মাধ্যম তৈরি করা সম্ভব, কিন্তু একটি পরিণত গাছ হারানোর ক্ষতি সহজে পূরণ করা যায় না।
তাই গাছের বুকে পেরেক ঠোকা বন্ধ করা শুধু পরিবেশবাদীদের দাবি নয়, এটি নাগরিক দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার। এবার গাছের বুকে পেরেক ঠোকা বন্ধ হোক। প্রকৃতির প্রতি এই নিষ্ঠুরতার বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি গড়ে উঠুক সামাজিক প্রতিরোধ ও সম্মিলিত নাগরিক প্রতিবাদ। প্রচারের স্বার্থে বৃক্ষকে ক্ষতবিক্ষত করার সংস্কৃতির অবসান ঘটুক।
[লেখক: সদস্য, বাংলাদেশ পরিবেশ আন্দোলন]

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন