সংবাদ

রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্পিনিং মিলকে অর্থদণ্ড

প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম

রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্পিনিং মিলকে অর্থদণ্ড
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘনের দায়ে ফারিয়া স্পিনিং মিলস লিমিটেডকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ অক্টোবর) উপজেলার তারাব পৌরসভার খাদুন-রূপসী এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়।

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে প্রতিষ্ঠানটিতে পরিবেশগত বিধিমালা লঙ্ঘনের বিভিন্ন ব্যত্যয় পাওয়া যায়। পরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বিধি ৮ ও দণ্ডসংক্রান্ত বিধি ১৫ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান জানান, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আইন মেনে চলা নিশ্চিত করা এবং বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। পরিবেশ সুরক্ষা ও বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১১ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্পিনিং মিলকে অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘনের দায়ে ফারিয়া স্পিনিং মিলস লিমিটেডকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১১ অক্টোবর) উপজেলার তারাব পৌরসভার খাদুন-রূপসী এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়।

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে প্রতিষ্ঠানটিতে পরিবেশগত বিধিমালা লঙ্ঘনের বিভিন্ন ব্যত্যয় পাওয়া যায়। পরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বিধি ৮ ও দণ্ডসংক্রান্ত বিধি ১৫ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান জানান, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আইন মেনে চলা নিশ্চিত করা এবং বিধিমালা লঙ্ঘনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। পরিবেশ সুরক্ষা ও বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত