সংবাদ

গোবিপ্রবির নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, আটক ৩

প্রতিনিধি, গোবিপ্রবি
প্রতিনিধি, গোবিপ্রবি
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পিএম

গোবিপ্রবির নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, আটক ৩
ছবি : সংবাদ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এক নারী শিক্ষার্থীকে রাস্তায় উত্ত্যক্ত ও হয়রানির অভিযোগ উঠেছে চার বহিরাগতের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় প্রক্টরের কাছে দেওয়া লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ে প্রেজেন্টেশন শেষে ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একসঙ্গে বাসায় ফিরছিলেন। পথে চারজন বহিরাগত তার এক সহপাঠীকে ডেকে ভয় দেখিয়ে ওই নারী শিক্ষার্থীর বিস্তারিত পরিচয় জানতে চান।

অভিযোগে বলা হয়, বিষয়টি বুঝতে পেরে ওই সহপাঠী সেখান থেকে চলে আসেন। পরে শিক্ষার্থীরা বাসায় ফেরার সময় অভিযুক্তরা মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেন। এতে আতঙ্কিত হয়ে তারা অটোরিকশায় করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরে আসেন। অভিযুক্তরাও পিছু পিছু ক্যাম্পাসে প্রবেশ করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযুক্তদের মধ্যে তিনজনকে ধরে প্রক্টরের কাছে সোপর্দ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় অপর একজন পালিয়ে যান।

মামলায় অভিযুক্তরা হলেন - তাজিম চৌধুরী (১৯), সোহাগ (১৯), সম্পদ বিশ্বাস (২১) ও ইউসুফ বিশ্বাস (২১)। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চারজনের মধ্যে প্রথম তিনজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং ইউসুফ পলাতক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান বলেন, ‘ইভ টিজিংয়ের যে ঘটনাটি ঘটেছে, এ জন্য প্রশাসনের পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করছি। অবশ্যই এখানে নিরাপত্তাব্যবস্থার একটি ঘাটতি ছিল। এ বিষয়ে সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন, তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মামলার বিষয়ে তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পুলিশের সঙ্গে কথা হয়েছে, তারা সুষ্ঠু বিচার নিশ্চিত করার ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে ক্যাম্পাসের প্রবেশপথে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রক্টর।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

গোবিপ্রবির নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, আটক ৩

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত