সংবাদ

বন্দরে পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত

প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৩ এএম

বন্দরে পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত
ছবি : সংবাদ

নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাকসুদা বেগম (৭২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে রাসেলসহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা বেগম ওই এলাকার মৃত নাজির সরদারের স্ত্রী।

নিহতের স্বজনদের ভাষ্য, মাকসুদা বেগমের ছেলে জজ মিয়া স্থানীয় সাদ্দাম হোসেনের কাছে একটি স্টিল মিলের জন্য দুই ট্রাক লোহা বিক্রি করেছিলেন। সেই লোহা বিক্রির প্রায় ১০ লাখ টাকা বকেয়া ছিল। সোমবার রাতে জজ মিয়া তার মা মাকসুদা বেগম ও ভাই রাসেলকে সঙ্গে নিয়ে সাদ্দামের কাছে পাওনা টাকা চাইতে যান।

পরিবারের সদস্যরা জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রথমে তর্কাতর্কি ও পরে হাতাহাতি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে মাকসুদা বেগম, তার ছেলে রাসেল ও অপর পক্ষের সাদ্দাম মারাত্মক আহত হন।

স্থানীয় ব্যক্তিরা আহত ব্যক্তিদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাকসুদা বেগমকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ব্যবসায়িক পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে বৃদ্ধা নিহত

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত