সংবাদ

নরসিংদীতে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিনিধি, নরসিংদী
প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ পিএম

নরসিংদীতে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি : সংবাদ

নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রেহানা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ছয়টার দিকে সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের হামটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জসিম উদ্দিন পলাতক রয়েছেন। তাঁদের দাম্পত্য জীবনে দুটি কন্যা সন্তান রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, টেক্সটাইল মিলের শ্রমিক জসিম উদ্দিনের সঙ্গে অন্য এক নারীর পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের সংসারে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এবং প্রায় প্রতিদিনই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। মঙ্গলবার সকালে তাদের দুই মেয়ে মক্তবে চলে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে পুনরায় ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে জসিম উদ্দিন তার স্ত্রী রেহানা বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, জসিম উদ্দিনের সঙ্গে একটি মেয়ের সম্পর্ক থাকার কারণে তাদের মধ্যে ঝামেলা চলছিল। সকালে মেয়েরা মক্তবে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে জসিম তার স্ত্রীর মাথায় আঘাত করেন এবং এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক থাকায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নরসিংদীতে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রেহানা বেগম (৩৮) নামে এক গৃহবধূকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ছয়টার দিকে সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের হামটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জসিম উদ্দিন পলাতক রয়েছেন। তাঁদের দাম্পত্য জীবনে দুটি কন্যা সন্তান রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, টেক্সটাইল মিলের শ্রমিক জসিম উদ্দিনের সঙ্গে অন্য এক নারীর পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের সংসারে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এবং প্রায় প্রতিদিনই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। মঙ্গলবার সকালে তাদের দুই মেয়ে মক্তবে চলে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে পুনরায় ঝগড়া বাধে। ঝগড়ার একপর্যায়ে জসিম উদ্দিন তার স্ত্রী রেহানা বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, জসিম উদ্দিনের সঙ্গে একটি মেয়ের সম্পর্ক থাকার কারণে তাদের মধ্যে ঝামেলা চলছিল। সকালে মেয়েরা মক্তবে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে জসিম তার স্ত্রীর মাথায় আঘাত করেন এবং এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক থাকায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত