বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাটে একটি ভুল সাইনবোর্ড আর একটি জরাজীর্ণ শাখা পোস্ট অফিস দীর্ঘদিনের অব্যবস্থাপনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের নির্দেশের পরও সাইনবোর্ড সরানো হয়নি, আর ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পোস্ট অফিসের কার্যক্রম।
সরেজমিনে দেখা যায়, তালুকদার হাটের পোস্ট অফিসের সামনেই সড়কের পাশে দাঁড়িয়ে আছে ‘স্বাগতম বাকেরগঞ্জ উপজেলা’ লেখা সাইনবোর্ডটি। অথচ স্থানটি বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এ নিয়ে ইতিমধ্যেই সীমানা বিরোধ তৈরি হয়েছে। ওপারের বাকেরগঞ্জের চরামদ্দি ইউনিয়নের বাসিন্দারা দাবি করছেন, এটাই তাদের সীমানা। এমনকি গুগল ম্যাপও সাইনবোর্ডটিকে বাকেরগঞ্জ সীমানা হিসেবে দেখাচ্ছে।
সদর উপজেলার ভূমি কর্মকর্তা আজহারুল ইসলাম বদলি হওয়ার আগে জানিয়েছিলেন, দুই উপজেলার নির্বাহী ও ভূমি কর্মকর্তারা পরিদর্শন করে ভুল স্থানে সাইনবোর্ড বসানো হয়েছে বলে স্বীকার করেছেন এবং জেলা পরিষদকে অপসারণের জন্য নোটিশ দিয়েছেন।
পরবর্তী সময়ে বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান সাইনবোর্ডটি সরিয়ে সঠিক স্থানে স্থাপন কিংবা সম্ভব না হলে পুরোপুরি অপসারণের নির্দেশ দেন। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও সেটি আগের স্থানেই রয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান বলেন, ‘বিষয়টি আমি দেখছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে, ২০০৬ সালে নির্মিত তালুকদার হাট শাখা পোস্ট অফিসের অবস্থা আরও উদ্বেগজনক। ভবনের দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে, দেয়াল ও মেঝেতে খানাখন্দ সৃষ্টি হয়েছে। ঝুঁকিপূর্ণ এই ভবনেই বাধ্য হয়ে সেবা নিচ্ছেন স্থানীয়রা। অথচ পোস্ট অফিসটি এখন শুধু চিঠি আদান-প্রদান নয়, ই-সেবাসহ গুরুত্বপূর্ণ সরকারি সেবা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মো. জাকির হোসেন বলেন, ‘ভবনটি যেকোনো সময় ধসে পড়তে পারে। আমরা বহুবার জানিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি।’
এ বিষয়ে বরিশাল অঞ্চলের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল নাঈম ইবনে রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এলাকাবাসীর দাবি, সাইনবোর্ডটি দ্রুত সঠিক স্থানে স্থাপন বা অপসারণ এবং পোস্ট অফিস ভবনটি সংস্কার করে জননিরাপত্তা নিশ্চিত করা হোক।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন