সংবাদ

‘তোমাকে যাবেনা ভোলা’য় দিলারা জামান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

‘তোমাকে যাবেনা ভোলা’য় দিলারা জামান

বয়সের ভারে থেমে নেই অভিনেত্রী দিলারা জামান। এই সময়েও টিভি নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। গল্প ও চরিত্র পছন্দ হলেই নতুন কাজে যুক্ত হচ্ছেন এই গুণী অভিনেত্রী। সম্প্রতি দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘রূপনগর’-এর শেষ লটের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। ধারাবাহিকটিতে অভিনয় করে দর্শকের কাছ থেকেও বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন দিলারা জামান।

এরই মধ্যে আরও একটি ধারাবাহিক নাটকের প্রথম লটের কাজ শেষ করেছেন তিনি। আগামী অক্টোবর মাসে একই ধারাবাহিকের দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। পাশাপাশি নতুন একাধিক নাটকের কাজও হাতে রয়েছে এই অভিনেত্রীর।

আগামী ১৯ সেপ্টেম্বর ‘তোমাকে যাবেনা ভোলা’ শিরোনামের একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন দিলারা জামান। নাটকটি নির্মাণ করবেন রাজ্জাক রাজ। এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন তরিকুল ইসলাম তারেক। নাটকটিতে দিলারা জামানের পাশাপাশি আরও কয়েকজন নতুন শিল্পী অভিনয় করবেন।

নতুন এই কাজ প্রসঙ্গে দিলারা জামান বলেন, “এই সময়ে এসে আসলে টানা কাজ করা আমার পক্ষে সম্ভব না। যখন মোটামুটি শরীরটা ভালো থাকে, পাশাপাশি গল্প এবং চরিত্র ভালো লাগে, তখনই আসলে কাজ করতে সম্মত হই। যেমন আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে ভালো আছি। তাই সামনে কয়েকটা কাজ করব। রাজ্জাক রাজের কাজটা দিয়ে আবার কাজ শুরু করছি। ‘তোমাকে যাবেনা ভোলা’র গল্পটা ভালো লেগেছে আমার। আশা করছি কাজটাও ভালো হবে।”

এদিকে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর মহিন খানের একটি নাটকে অভিনয় করার কথা রয়েছে দিলারা জামানের। এছাড়াও আগামী অক্টোবর থেকে মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় নতুন ধারাবাহিক ‘শেষ বিকেলের গল্প’-এর দ্বিতীয় লটের শুটিং শুরু করবেন তিনি।

শুধু নতুন কাজেই নয়, সম্প্রতি ইউটিউবেও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। কয়েকদিন আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে দিলারা জামান অভিনীত নাটক ‘দাদী ভয়ংকর’। রাহাত কবির পরিচালিত নাটকটি ইতোমধ্যে দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। প্রকাশের পর নাটকটি ২০ লাখেরও বেশি ভিউ অর্জন করেছে।

‘দাদী ভয়ংকর’ নাটকে দিলারা জামানের সঙ্গে অভিনয় করেছেন আবুল হায়াত, আরশ খান, উর্বীসহ আরও অনেকে। নাটকটির দর্শকসাড়া প্রসঙ্গে নির্মাতা রাহাত কবির বলেন, “শ্রদ্ধেয় দিলারা জামান আন্টি, আবুল হায়াত আঙ্কেল এবং ডলি জহুর আন্টির প্রতি বিশেষ কৃতজ্ঞতা। তারা আমার প্রতি আস্থা রেখে মন দিয়ে কাজটি করেছেন বিধায় নাটকটি দর্শকের মধ্যে এত সাড়া ফেলেছে। ধন্যবাদ আরশ ও উর্বীকেও।”

এভাবেই একের পর এক নতুন গল্প ও চরিত্রে নিজেকে যুক্ত রেখে অভিনয়ের ব্যস্ততা ধরে রেখেছেন দিলারা জামান। বয়স কিংবা সময়—কোনোটিই যেন তার অভিনয়যাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

‘তোমাকে যাবেনা ভোলা’য় দিলারা জামান

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত