প্রেক্ষাগৃহে ৭৫ দিন পূর্ণ করার পর এবার ওটিটিতে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘আজও অর্ধাঙ্গিণী’। এবার ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাচ্ছে কৌশিক গাঙ্গুলী পরিচালিত সিনেমাটি। বাংলাদেশের দর্শকরাও ঘরে বসে সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।
গত ১০
জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আজও অর্ধাঙ্গিণী’। মুক্তির পর টানা ৭৫
দিন প্রদর্শনের মাইলফলক পূর্ণ করেছে সিনেমাটি। প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস সিনেমাটিকে
‘ব্লকবাস্টার হিট’ হিসেবে উল্লেখ করেছে।
‘আজও
অর্ধাঙ্গিণী’ ২০২৩ সালে মুক্তি পাওয়া কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিণী’ সিনেমার সিক্যুয়েল।
আগের সিনেমার মতো নতুন কিস্তিতেও প্রধান চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়,
জয়া আহসান, কৌশিক সেন ও অম্বরীশ ভট্টাচার্য। এতে মেঘনা চরিত্রে দেখা গেছে জয়া আহসানকে।
নতুন
সিনেমায় মেঘনার জীবনে সময়ের সঙ্গে বেশ কিছু পরিবর্তন এসেছে। পরিবারে তার গ্রহণযোগ্যতা
তৈরি হয়েছে, সন্তানও বড় হয়েছে। তবে সংসারে নতুন করে নানা টানাপোড়েন ও জটিল পরিস্থিতির
মুখোমুখি হতে হয় তাকে। এসবই উঠে এসেছে সিনেমার গল্পে।
সিনেমাটির
সাফল্যে উচ্ছ্বসিত জয়া আহসান। তিনি জানিয়েছেন, ভালো গল্প ও ভালো কনটেন্ট থাকলে দর্শক
প্রেক্ষাগৃহে আসেন—‘আজও অর্ধাঙ্গিণী’র সাফল্য তারই প্রমাণ। দর্শক সিনেমাটির বিভিন্ন
সংলাপ ও গল্পের সঙ্গে নিজেদের জীবনের সম্পর্ক খুঁজে পাচ্ছেন বলেও মনে করেন অভিনেত্রী।
মুক্তির
পর জয়ার অভিনয়ের প্রশংসা করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম। ‘সংবাদ প্রতিদিন’,
‘দ্য ওয়াল’ ও ‘দ্য টেলিগ্রাফ’-এর পর্যালোচনায় মেঘনা চরিত্রে জয়ার সংযত ও বিশ্বাসযোগ্য
অভিনয়ের প্রশংসা করা হয়েছে।
প্রেক্ষাগৃহে সাফল্যের পর এবার ওটিটিতে মুক্তি পাওয়ায় আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে ‘আজও অর্ধাঙ্গিণী’র।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন