নতুন দায়িত্বে যুক্ত হলেন টালিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারতের ‘সেন্সর বোর্ড ফর ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি)-এর নতুন সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে নতুন করে গঠিত ১৮ সদস্যের বোর্ডে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে।
২০১৭ সালের পর চলতি
বছর নতুন করে পুনর্গঠন করা হয়েছে সিবিএফসি। দীর্ঘদিন পর পুনর্গঠিত এই বোর্ডে প্রসেনজিতের
অন্তর্ভুক্তি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। প্রায় চার দশকেরও বেশি সময় ধরে বাংলা
চলচ্চিত্রে কাজ করছেন তিনি। এবার চলচ্চিত্র সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি দায়িত্বও সামলাবেন
এই অভিনেতা।
নতুন দায়িত্ব পাওয়ার
প্রতিক্রিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, তিনি এই দায়িত্ব পেয়ে খুশি। একটি চিত্রনাট্য
শুনতে শুনতেই নতুন দায়িত্ব পাওয়ার খবরটি জানতে পারেন তিনি। দীর্ঘদিন বাংলা ছবিতে কাজ
করার অভিজ্ঞতা থেকে এই দায়িত্বকে নিজের কর্তব্যের অংশ হিসেবেই দেখছেন অভিনেতা।
প্রসেনজিৎ বলেন,
“৪০ বছরের বেশি সময় ধরে বাংলা ছবিতে কাজ করছি। তাই এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এমন
সম্মাননীয় স্থানে থেকে পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্য দায়িত্ব পালন করার সাধ্যমতো চেষ্টা
করব।”
সিবিএফসির নতুন
সদস্যদের তালিকায় প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়। এছাড়া বোর্ডে
জায়গা পেয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, প্রীতি জিনতা, পল্লবী জোশী, মনোজ জোশী, সুনীল শেঠিসহ
চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের আরও কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব। পরিচালক প্রিয়দর্শন, সংগীতশিল্পী
ও সংসদ সদস্য হংসরাজ হংস, সুরকার রিকি কেজ, প্রযোজক-পরিচালক নীল মাধব পণ্ডাসহ বিভিন্ন
ক্ষেত্রের ব্যক্তিরাও রয়েছেন নতুন বোর্ডে।
মন্ত্রণালয় সূত্রে
জানা গেছে, ২০১৭ সালে সর্বশেষ ১২ সদস্য নিয়ে সিবিএফসি গঠিত হয়েছিল। পরবর্তী সময়ে সদস্যদের
কয়েকজনের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে বোর্ড পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়। সদস্য তালিকায়
পরিবর্তন এলেও এ সময়ের মধ্যে বোর্ডের দায়িত্ব ও কাজের নিয়মকানুনে বড় কোনো পরিবর্তন
হয়নি।
অভিনেতা হিসেবে
দীর্ঘ ক্যারিয়ারের পর এবার চলচ্চিত্রের সেন্সর বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা
যাবে প্রসেনজিৎকে। ফলে অভিনয়ের পাশাপাশি নতুন এই ভূমিকাতেও তার অভিজ্ঞতার প্রতিফলন
দেখতে অপেক্ষায় চলচ্চিত্র অঙ্গন।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন