রাজধানীর গুলিস্তানে ফুটপাত ও পরিবহন ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে জাতীয়তাবাদী যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল চারটার দিকে এই সংঘর্ষ বাধে। এতে যুবদলের তিন নেতা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে।
আহতরা হলেন, পল্টন থানা যুবদলের সাবেক সহসভাপতি জাফর খান মনা, মতিঝিল থানা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক মাহমুদ এবং ওয়ারী থানা যুবদলের সভাপতি প্রার্থী আবদুল্লাহ জায়েদ ডেভিড। তাদের মধ্যে জাফর খান মনার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, গুলিস্তানের বিআরটিসি কাউন্টার ও ফুটপাতের ব্যবসা নিয়ে স্থানীয় যুবদল নেতাদের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। মঙ্গলবার বিকেলে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের বিষয়ে ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি এমদাদ পাটোয়ারী জানান, পল্টন থানা যুবদলের জাফর খান মনা, মতিঝিল থানার ফারুক মাহমুদ ও ওয়ারী থানার আবদুল্লাহ জায়েদ ডেভিড হঠাৎ এসে বিআরটিসি কাউন্টারে হামলা চালায়। শ্রমিক রাজনীতির সঙ্গে জড়িত থাকায় এমদাদ পাটোয়ারী এর প্রতিবাদ করেন। তখন তারা এমদাদ পাটোয়ারীর ওপর হামলা চালালে সাধারণ শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আহত যুবদল নেতা আবদুল্লাহ জায়েদ ডেভিড। তিনি পালটা অভিযোগ করে বলেন, ‘আমরা ওসমানী পার্ক এলাকায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে এমদাদ পাটোয়ারীর লোকজন পরিকল্পিতভাবে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম সংবাদকে বলেন, ‘গুলিস্তানে সংঘর্ষের খবর আমরা পেয়েছি। তবে সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’
এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন