সংবাদ

‘সাহেব’ সিরিজে মা-মেয়ের চরিত্রে ফাতেমা ও সাবিনা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পিএম

‘সাহেব’ সিরিজে মা-মেয়ের চরিত্রে ফাতেমা ও সাবিনা

এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী ফাতেমা হীরা। গতকাল ছিল তার জন্মদিন। বিশেষ এই দিনেও অন্যদের মতো ছুটিতে না থেকে শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি। মাইদুল রাকিবের পরিচালনায় ‘হালকা’ নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী।

এদিকে এরই মধ্যে ইউটিউবে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে ফাতেমা হীরা অভিনীত সিরিজ ‘সাহেব’। মির্জা এন্টারটেইনমেন্ট টিম পরিচালিত এই সিরিজে ফাতেমা হীরা ও সাবিনা ইয়াসমিন মা-মেয়ের চরিত্রে অভিনয় করছেন।

ফাতেমা হীরার জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন সাবিনা ইয়াসমিন। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন হীরা। অনেক ভালো একজন অভিনেত্রী তুই। তোর অভিনয়ের জ্যোতি সব জায়গায় ছড়িয়ে পড়ুক, দোয়া করি। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোর জন্য।’

এদিকে গতকাল রাজধানীর উত্তরার লাবণী শুটিং হাউসে একটি নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন সাবিনা ইয়াসমিন। ‘বেস্ট ফ্রেন্ড যখন বউ’ নামের নাটকটি নির্মাণ করছেন জামরুল রাজু।

নিজের জন্মদিন ও ‘সাহেব’ সিরিজ প্রসঙ্গে ফাতেমা হীরা বলেন, ‘গতকাল আমার জন্মদিন ছিল। জন্মদিনে অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। সবার ভালোবাসায় আমি সত্যিই আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। “সাহেব” নামের একটি সিরিজে আমি ও সাবিনা আপা মা-মেয়ের ভূমিকায় অভিনয় করছি। এই নাটকে অভিনয়ের জন্যও বেশ সাড়া পাচ্ছি।’

সাবিনা ইয়াসমিনের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে কী, সাবিনা আপা আমার সবকিছু শেয়ার করার মতো একজন নির্ভরযোগ্য মানুষ। তিনি আমাকে ভীষণ স্নেহ করেন। সাবিনা আপা একজন ভার্সেটাইল অভিনেত্রী। তিনি ভীষণ সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। সাবিনা আপা শুটিংয়ে থাকলে আমি ভীষণ আরাম বোধ করি। দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ ও ভালো রাখুন।’

এদিকে ফাতেমা হীরা মাহমুদ হাসান শিকদারের ‘দলছুট পাখিরা’ ধারাবাহিকেও অভিনয় করছেন। নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে।

অন্যদিকে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে ‘দুনিয়া টাকার গোলাম’ শিরোনামের নাটকের শুটিংয়ে অংশ নেবেন সাবিনা ইয়াসমিন। নাটকটি নির্মাণ করবেন সাইদুর রহমান সবুজ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

‘সাহেব’ সিরিজে মা-মেয়ের চরিত্রে ফাতেমা ও সাবিনা

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত