সংবাদ

অ্যাপলের নতুন স্মার্ট হোম ডিভাইস, দাম প্রায় ৩৭ হাজার টাকা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২২ পিএম

অ্যাপলের নতুন স্মার্ট হোম ডিভাইস, দাম প্রায় ৩৭ হাজার টাকা

বাড়ির বিভিন্ন স্মার্ট ডিভাইস এক জায়গা থেকে পরিচালনা এবং পরিবারের সদস্যদের দৈনন্দিন কাজ সহজ করার লক্ষ্যে নতুন স্মার্ট হোম হাব এনেছে অ্যাপল। ‘হোমভিউ’ নামের ডিভাইসটিতে রয়েছে ৭ ইঞ্চির ডিসপ্লে, স্পিকার, বিল্ট-ইন ক্যামেরা এবং সিরি এআই ব্যবহারের সুবিধা। এর মাধ্যমে স্মার্ট হোমের বিভিন্ন যন্ত্র নিয়ন্ত্রণের পাশাপাশি যোগাযোগ, বিনোদন ও নিরাপত্তাসংক্রান্ত কাজও করা যাবে।

ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ২৯৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬ হাজার ৭৫৩ টাকা। অ্যাপল এর প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে।

এক ডিভাইসেই স্মার্ট বাড়ির নিয়ন্ত্রণ

হোমভিউকে স্মার্ট বাড়ির কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থা হিসেবে তৈরি করেছে অ্যাপল। সর্বোচ্চ ছয়জন পরিবারের সদস্য নিজেদের প্রোফাইলের মাধ্যমে ডিভাইসটির বিভিন্ন সুবিধা ব্যবহার করতে পারবেন।

মৌখিক নির্দেশ দিয়েই স্মার্ট হোমের সামঞ্জস্যপূর্ণ যন্ত্র পরিচালনা করা যাবে। যেমন, সিরিকে নির্দেশ দিয়ে স্মার্ট ব্লাইন্ডস বন্ধ করা বা স্মার্ট লক সক্রিয় করা সম্ভব। পাশাপাশি, একসঙ্গে সর্বোচ্চ নয়টি ভিডিও ফিডের সরাসরি সম্প্রচার দেখার সুবিধাও রয়েছে।

ক্যামেরায় নজরদারি ও নিরাপত্তা সুবিধা

হোমভিউয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্যামেরা এবং সমর্থিত আইক্লাউড প্লাস সাবস্ক্রিপশন থাকলে বাড়ির নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে। অ্যাপলের তথ্য অনুযায়ী, ব্যবস্থাটি মানুষ, পরিচিত ব্যক্তি, পোষা প্রাণী, পার্সেল ও যানবাহন শনাক্ত করতে পারবে। বাড়ির দরজায় কেউ পৌঁছালে ব্যবহারকারীরা নোটিফিকেশনও পাবেন।

এ ছাড়া হোমকিট সিকিউর ভিডিওর ফুটেজের বিবরণ দেখে ভিডিও ক্লিপ না চালিয়েও সেখানে কী ঘটেছে, তা দ্রুত বোঝা যাবে। অ্যাপলের দাবি, এ প্রক্রিয়ায় তথ্যের এনক্রিপশন বজায় থাকবে।

ব্যক্তিগত প্রোফাইলে অ্যাপ ও উইজেট

ডিভাইসটির বিল্ট-ইন ক্যামেরা ব্যবহারকারীকে শনাক্ত করে তাঁর প্রোফাইল দেখাতে পারবে। নিজের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী অ্যাপ এবং উইজেট যুক্ত করে প্রোফাইল সাজানোর সুযোগ থাকবে।

অ্যাপল ইন্টেলিজেন্স-সমর্থিত আইফোন বা আইপ্যাডের সঙ্গে সংযুক্ত করলে হোমভিউ থেকে মেসেজ, ক্যালেন্ডার, রিমাইন্ডারস ও ফেসটাইমের মতো সেবা ব্যবহার করা যাবে। ব্যবহারকারীর ব্যক্তিগত প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সিরি বিভিন্ন অ্যাপের তথ্য সামনে তুলে ধরতে পারবে। এর মধ্যে মেসেজ ও ক্যালেন্ডারের প্রাসঙ্গিক তথ্য এবং অ্যাপল মিউজিকের প্লেলিস্টও রয়েছে।

সিরি এআইয়ে কথোপকথন ও তথ্য অনুসন্ধান

সিরি এআই ব্যবহারের নতুন মাধ্যম হিসেবেও হোমভিউকে উপস্থাপন করেছে অ্যাপল। ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার পাশাপাশি স্বাভাবিক কথোপকথনের মাধ্যমে তথ্য জানতে পারবেন। অ্যাপলের ভাষ্য অনুযায়ী, অ্যাপল ইন্টেলিজেন্স-সক্ষম আইফোন বা আইপ্যাড না থাকলেও হোমভিউয়ের মাধ্যমে সিরির সাধারণ জ্ঞান, কথোপকথন এবং গান খোঁজার উন্নত সুবিধা পাওয়া যাবে।

অ্যাপলের দাবি, সিরিতে পাঠানো অনুরোধ ডিভাইসেই প্রক্রিয়াকরণ করা সম্ভব। প্রয়োজন অনুযায়ী প্রাইভেট ক্লাউড কম্পিউটের মাধ্যমেও কাজটি হতে পারে। প্রতিষ্ঠানটির বক্তব্য, এ প্রক্রিয়ায় তথ্য সংরক্ষণ করা হয় না এবং অ্যাপল বা অন্য কোনো পক্ষের ব্যবহারের জন্য তা উন্মুক্ত থাকে না।

ডিসপ্লে ও নকশায় যেসব সুবিধা

হোমভিউয়ে রয়েছে লিকুইড রেটিনা এলসিডি পর্দা। অ্যাপলের তথ্য অনুযায়ী, ডিসপ্লের উজ্জ্বলতা ০.৩ থেকে ৫০০ নিট পর্যন্ত সমন্বয় করা যায়। ঘরের আলোর তীব্রতা অনুযায়ী পর্দার উজ্জ্বলতা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হওয়ার ব্যবস্থাও রয়েছে।

ব্যবহারকারী কতটা দূরে রয়েছেন, তা বিবেচনায় নিয়ে ডিসপ্লেতে তথ্য দেখানোর ধরন বদলাবে। দূর থেকে সহজে দেখা যায় এমন তথ্য প্রদর্শন করবে পর্দাটি। কাছে এলে আরও বিস্তারিত তথ্য দেখা যাবে।

স্ক্রিনটি স্পিকার বেসের সঙ্গে যুক্ত। স্টেইনলেস স্টিলের কবজার সাহায্যে এর কোণ পরিবর্তন করা যায়। স্পিকারের বেসে রয়েছে ইউএসবি-সি চার্জিং পোর্ট।

দেয়ালে স্থাপনের জন্য আলাদা ব্যবস্থা

হোমভিউ দেয়ালে স্থাপন করতে চাইলে নির্দিষ্ট মডেল কিনতে হবে। এই সংস্করণটি স্পেস গ্রে ও সিলভার - এই দুটি রঙে পাওয়া যাবে। দেয়ালে লাগানোর জন্য স্নাইডার হোমের তৈরি মাউন্ট আলাদাভাবে কিনতে হবে, যার দাম শুরু ৬০ ডলার থেকে।

অ্যাপলের দাবি, দেয়ালে স্থাপনযোগ্য সংস্করণটির জন্য বিশেষভাবে তৈরি দুটি ড্রাইভার ও কম্পিউটেশনাল অডিও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

স্মার্ট হোম নিয়ন্ত্রণ, ব্যক্তিগত প্রোফাইল, ভিডিও পর্যবেক্ষণ এবং সিরি এআইয়ের সুবিধা একত্র করে হোমভিউকে বাড়ির দৈনন্দিন প্রযুক্তি ব্যবহারের কেন্দ্র হিসেবে তৈরি করেছে অ্যাপল।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অ্যাপলের নতুন স্মার্ট হোম ডিভাইস, দাম প্রায় ৩৭ হাজার টাকা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত