সংবাদ
সংবাদ

২০২৯ সালের মধ্যে বন্ধ হবে ২জি, অচল হবে যেসব ফোন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

২০২৯ সালের মধ্যে বন্ধ হবে ২জি, অচল হবে যেসব ফোন

দেশে আগামী তিন বছরের মধ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক বা ২জি সেবা বন্ধ করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শুধু ২জি সমর্থিত লাখ লাখ মোবাইল ফোন আর ব্যবহার করা যাবে না। তবে ভোল্টি প্রযুক্তি সুবিধাযুক্ত বাটন ফোন সচল থাকবে।

বিটিআরসির হিসাবে, দেশে ৬ কোটি ১৩ লাখ সিম ব্যবহারকারী ২জি সমর্থিত হ্যান্ডসেট ব্যবহার করেন। এসব ফোনের বেশির ভাগেই ভয়েস ওভার লং-টার্ম ইভোল্যুশন বা ভোল্টি প্রযুক্তি নেই। ফলে ২জি নেটওয়ার্ক বন্ধ হলে এসব গ্রাহককে বিকল্প হ্যান্ডসেট ব্যবহার করতে হবে।

ধাপে ধাপে বন্ধ হবে ২জি ফোনের অনুমোদন ও বিক্রি

গত অক্টোবরে মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় ২০২৯ সালের মধ্যে ২জি সেবা বন্ধের পরিকল্পনা তুলে ধরে বিটিআরসি। সেখানে নতুন ২জি ফোনের অনুমোদন, উৎপাদন ও বিক্রি বন্ধের সময়সীমাও নির্ধারণ করা হয়।

পরিকল্পনা অনুযায়ী:

·         চলতি ডিসেম্বরের পর নতুন কোনো ২জি ফোন মডেলের অনুমোদন দেবে না বিটিআরসি।

·         ২০২৭ সালের ৩১ মার্চের পর ২জি ফোন উৎপাদন বন্ধ করা হবে।

·         ২০২৭ সালের জুনের পর এসব ফোন বিক্রি করা যাবে না।

·         ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে গ্রাহক পর্যায়ে ২জি সেবা পুরোপুরি বন্ধ করার লক্ষ্য রয়েছে।

ভোল্টি প্রযুক্তিতে চলবে কল

মোবাইল অপারেটরদের তথ্য অনুযায়ী, ২জি সেবা বন্ধের পর ভয়েস কলের জন্য ভোল্টি প্রযুক্তি ব্যবহার করা হবে। এই প্রযুক্তিতে ২জি বা ৩জি নেটওয়ার্কের সার্কিট-সুইচড পদ্ধতির বদলে ৪জি বা এলটিই ডেটা নেটওয়ার্ক ব্যবহার করে ভয়েস কল করা হয়।

ফলে ভোল্টি সুবিধা নেই এমন ফোনে ২জি নেটওয়ার্ক বন্ধ হওয়ার পর প্রচলিত মোবাইল কল করা সম্ভব হবে না। তবে ভোল্টি সমর্থিত বাটন ফোন ব্যবহার করা যাবে।

বিকল্প হিসেবে ওটিটি অ্যাপ ও ভোল্টি

গ্রামীণফোনের প্রধান করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা তানভীর মোহাম্মদ জানিয়েছেন, গ্রাহকদের মধ্যে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ ব্যবহার করে কল করার প্রবণতা বাড়ছে। একই সঙ্গে ভোল্টি প্রযুক্তির ব্যবহারও কিছুটা বেড়েছে।

তাঁর ভাষ্য, ২জি সেবা বন্ধ হলেও গ্রাহকদের যোগাযোগের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে ওটিটি অ্যাপ অথবা ভোল্টি প্রযুক্তির মাধ্যমে কল করা যাবে।

বাটন ফোনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে তানভীর মোহাম্মদ বলেন, বাজারে ইতিমধ্যে এমন কিছু ৪জি হ্যান্ডসেট রয়েছে, যেগুলো শুধু ভোল্টি প্রযুক্তি ব্যবহারের জন্য তৈরি।

টেলিযোগাযোগ খাতের কর্মকর্তারাও বলছেন, ২জি সেবা বন্ধ হলে শুধু ২জি সমর্থিত ফোনগুলোই অচল হয়ে পড়বে। কারণ, এসব ফোন ব্যবহারের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক তখন আর থাকবে না।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

২০২৯ সালের মধ্যে বন্ধ হবে ২জি, অচল হবে যেসব ফোন

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত