স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে শুধু নিয়মিত চার্জ দিলেই হয় না, চার্জ দেওয়ার পদ্ধতির দিকেও নজর রাখা প্রয়োজন। কারণ, সময়ের সঙ্গে ব্যাটারির স্বাভাবিক সক্ষমতা কমলেও কিছু ভুল অভ্যাস এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। বিশেষ করে অতিরিক্ত তাপ এবং অনিয়মিত চার্জিংয়ের কারণে ব্যাটারির ওপর বাড়তি চাপ পড়ে।
বর্তমান স্মার্টফোনে ব্যাটারি সুরক্ষায় বিভিন্ন স্বয়ংক্রিয় সুবিধা রয়েছে। তারপরও কয়েকটি অভ্যাস এড়িয়ে চললে ব্যাটারির কার্যক্ষমতা দীর্ঘদিন ধরে রাখা সহজ হয়। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে এমন পাঁচটি ভুলের কথা তুলে ধরা হয়েছে।
ফোন ১০০ শতাংশ চার্জ হওয়ার পরও দীর্ঘ সময় চার্জারে লাগিয়ে রাখলে ব্যাটারির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। এ সমস্যা কমাতে অ্যাপল, গুগল ও স্যামসাং তাদের স্মার্টফোনে ব্যাটারি অপ্টিমাইজেশনের সুবিধা রেখেছে।
আইফোন ১৫ ও পরবর্তী মডেলে সর্বোচ্চ চার্জের সীমা ৮০ থেকে ১০০ শতাংশের মধ্যে নির্ধারণ করা যায়।
গুগল পিক্সেলে রয়েছে অ্যাডাপটিভ চার্জিং এবং ৮০ শতাংশে চার্জ সীমিত রাখার সুবিধা।
স্যামসাং গ্যালাক্সির নতুন সংস্করণেও ব্যাটারি সুরক্ষার মাধ্যমে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত চার্জ রাখার ব্যবস্থা রয়েছে।
তবে দিনের বেশির ভাগ সময় ফোন ব্যবহারের প্রয়োজন হলে চার্জের সীমা কমিয়ে রাখার কারণে দিনের শেষে পর্যাপ্ত চার্জ নাও থাকতে পারে।
ব্যাটারি শূন্য শতাংশে নামার পরই চার্জ দিতে হবে - আধুনিক স্মার্টফোনের ক্ষেত্রে এমন ধারণা ঠিক নয়। প্রয়োজন অনুযায়ী দিনে কয়েকবার চার্জ দিলেও ব্যাটারির ক্ষতি হয় না।
একটি চার্জিং সাইকেল মানেই একবারে শূন্য থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করা নয়। কয়েক দফায় মোট ১০০ শতাংশ ব্যাটারি ব্যবহার করলেও একটি সাইকেল পূর্ণ হয়।
তবে দীর্ঘ সময় ফোন ব্যবহার না করে সংরক্ষণ করতে হলে ব্যাটারি পুরোপুরি শেষ করে রাখা উচিত নয়। সে ক্ষেত্রে প্রায় ৫০ শতাংশ চার্জ রেখে ফোন বন্ধ করে রাখার পরামর্শ দেওয়া হয়।
ব্যাটারির কার্যক্ষমতা কমে যাওয়ার অন্যতম কারণ অতিরিক্ত তাপ। গরম আবহাওয়ায় গাড়ির ভেতরে ফোন ফেলে রাখা কিংবা বালিশ বা কম্বলের নিচে রেখে চার্জ দেওয়ার ফলে ডিভাইসের তাপমাত্রা বেড়ে যেতে পারে।
অতিরিক্ত গরম হলে আধুনিক স্মার্টফোন নিজে থেকেই চার্জের গতি কমিয়ে দেয়, এমনকি সাময়িকভাবে চার্জ বন্ধও করতে পারে। তবে এসব ব্যবস্থা তাপের প্রভাব কমাতে সাহায্য করলেও অতিরিক্ত গরম হওয়া এড়ানোই ভালো।
এ জন্য চার্জ দেওয়ার সময় ফোন শক্ত ও সমতল জায়গায় রাখা উচিত। ডিভাইস বেশি গরম হলে কভার খুলে রাখলে তাপ বের হতে সুবিধা হতে পারে।
চার্জ দেওয়ার সময় ফোনে কিছুটা তাপ তৈরি হয়। একই সময়ে গেম খেলা, ভিডিও স্ট্রিমিং বা বেশি শক্তি প্রয়োজন এমন অ্যাপ চালালে তাপমাত্রা আরও বাড়তে পারে। দীর্ঘদিন এমন অভ্যাস চললে ব্যাটারির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
বিশেষ করে ভারী গেম বা ভিডিও স্ট্রিমিংয়ের সময় ফোন চার্জে না রাখাই ভালো। ডিভাইস অতিরিক্ত গরম হয়ে গেলে চার্জার খুলে অ্যাপ বন্ধ করে ঠান্ডা হওয়ার সময় দিতে হবে।
দ্রুত চার্জিং ও তারবিহীন চার্জিংয়েও তুলনামূলক বেশি তাপ তৈরি হতে পারে। তাই ফোনে অতিরিক্ত তাপমাত্রার সতর্কবার্তা এলে চার্জার খুলে ঠান্ডা জায়গায় রাখা উচিত।
ব্যাটারির পাশাপাশি চার্জিং পদ্ধতিও ফোনের তাপমাত্রার ওপর প্রভাব ফেলে। তারবিহীন চার্জারের ক্ষেত্রে মোটা বা ধাতব কভার থাকলে চার্জিংয়ের গতি কমে যেতে পারে, কখনো চার্জ বন্ধও হতে পারে। ফোন ও চার্জারের মাঝখানে কার্ড, চাবি বা অন্য কোনো বস্তু থাকলেও সমস্যা তৈরি হতে পারে।
তারবিহীন চার্জার ব্যবহারের সময় ফোনটি চার্জারের মাঝখানে ঠিকভাবে রাখা জরুরি। পাশাপাশি অনুমোদিত বা মানসম্মত চার্জার ব্যবহার করতে হবে।
ক্ষতিগ্রস্ত কিংবা নিম্নমানের চার্জার ও তার থেকেও অতিরিক্ত তাপ তৈরি হতে পারে। নষ্ট তার ব্যবহারের কারণে চার্জিং পোর্টও গরম হয়ে যেতে পারে। তাই চার্জার বা তার ক্ষতিগ্রস্ত হলে তা ব্যবহার না করে ফোনের জন্য উপযুক্ত ক্ষমতার অনুমোদিত চার্জার ও তার ব্যবহার করা উচিত।
ব্যাটারি শূন্য বা ১০০ শতাংশে রাখার বাধ্যবাধকতা নেই। প্রয়োজন অনুযায়ী চার্জ দেওয়া, অতিরিক্ত তাপ থেকে ফোন দূরে রাখা এবং মানসম্মত চার্জার ব্যবহার করাই ব্যাটারির আয়ু ধরে রাখতে সহায়ক।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন