সংবাদ
সংবাদ

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে যেসব সুবিধা থাকতে পারে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে যেসব সুবিধা থাকতে পারে

ফিটনেস ব্যান্ডের বাজারে নতুন মডেল আনতে যাচ্ছে স্যামসাং। গ্যালাক্সি ফিট সিরিজের পরবর্তী সংস্করণ গ্যালাক্সি ফিট ৪ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এর সম্ভাব্য দাম ও রঙের তথ্য প্রকাশ্যে এসেছে। ফাঁস হওয়া তথ্যে দেখা যাচ্ছে, আগের মডেলের তুলনায় নতুন ব্যান্ডটির দাম কিছুটা বেশি হতে পারে।

নতুন ডিভাইসটিতে স্বাস্থ্য পর্যবেক্ষণ ও শরীরচর্চার সুবিধার পাশাপাশি স্পিকার এবং উন্নত সংযোগ প্রযুক্তি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্য ও শরীরচর্চায় যেসব সুবিধা থাকতে পারে

গ্যালাক্সি ফিট ৪-এ দৈনন্দিন শারীরিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বেশ কিছু ফিচার থাকার কথা জানা গেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা দেখতে পারবেন-

·         হাঁটার পদক্ষেপের সংখ্যা

·         হৃদস্পন্দন

·         ঘুমের ধরন

·         সক্রিয় থাকার সময়

·         শরীরচর্চায় পোড়ানো ক্যালরি

স্যামসাং হেলথ অ্যাপের সাহায্যে দৈনন্দিন ব্যায়ামের লক্ষ্য নির্ধারণ ও অগ্রগতি পর্যবেক্ষণ করা যেতে পারে। পাশাপাশি মাসিক চক্র পর্যবেক্ষণ, পানি ও খাবার গ্রহণের হিসাব রাখার সুবিধাও যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিয়মিত শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করার জন্য ব্রিদিং এক্সারসাইজ ফিচারও থাকতে পারে নতুন মডেলটিতে।

স্পিকার ও উন্নত সংযোগ

গ্যালাক্সি ফিট ৪-এর সম্ভাব্য নতুন সুবিধার মধ্যে রয়েছে বিল্ট-ইন স্পিকার। ডিভাইসটিতে ভাইব্রেশন মোটরও থাকার কথা বলা হয়েছে। ফলে নোটিফিকেশন ও সতর্কবার্তা পাওয়ার অভিজ্ঞতায় পরিবর্তন আসতে পারে।

সংযোগের ক্ষেত্রে ব্লুটুথ ৫.৪ প্রযুক্তি এবং স্যামসাং ওয়ালেট ব্যবহারের সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কালো, সবুজ ও সিলভার রঙে আসতে পারে

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, গ্যালাক্সি ফিট ৪ তিনটি রঙে বাজারে আসতে পারে। সম্ভাব্য রঙগুলো হলো-

·         কালো

·         সবুজ

·         সিলভার

ডিজাইনে আগের গ্যালাক্সি ফিট ৩-এর সঙ্গে মিল থাকার কথা জানা গেছে। তবে নতুন মডেলে কিছু কার্যকর সুবিধা যুক্ত হতে পারে।

এছাড়া ফাইন্ড মাই ব্যান্ড ফিচারের মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে হারিয়ে যাওয়া বা কোথাও রেখে আসা ব্যান্ড খুঁজে পাওয়ার সুযোগ থাকতে পারে। প্রয়োজনীয় তথ্য দ্রুত দেখার জন্য সর্বোচ্চ ১২টি টাইল ব্যবহারের সুবিধাও থাকতে পারে।

ইউরোপে দাম বাড়তে পারে

ফরাসি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিলাবসের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইউরোপের বাজারে গ্যালাক্সি ফিট ৪-এর সম্ভাব্য দাম ৭৯.৯০ ইউরো। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১১ হাজার টাকা। তবে বিনিময় হার ও করের কারণে প্রকৃত দাম ভিন্ন হতে পারে।

এর আগের মডেল গ্যালাক্সি ফিট ৩ ২০২৪ সালে ইউরোপে ৬৯.৯০ ইউরো দামে বাজারে এসেছিল। সে হিসাবে নতুন মডেলের সম্ভাব্য দাম প্রায় ১০ ইউরো বেশি হতে পারে।

আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা

গ্যালাক্সি ফিট ৪-এর বাজারজাতের তারিখ, পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন কিংবা দাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি স্যামসাং। তাই ফাঁস হওয়া দাম, রঙ ও ফিচারের তথ্যগুলো আপাতত সম্ভাব্য হিসেবেই বিবেচনা করতে হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

স্যামসাংয়ের নতুন ফিটনেস ব্যান্ডে যেসব সুবিধা থাকতে পারে

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত