স্মার্টওয়াচে স্বাস্থ্য ও ফিটনেসের তথ্য পর্যবেক্ষণের সুবিধা বাড়াতে নতুন সফটওয়্যার আপডেট এনেছে স্যামসাং। ওয়ান ইউআই ৯ ওয়াচ নামের এ আপডেটে গ্যালাক্সি ওয়াচ ৮ সিরিজে যুক্ত হয়েছে পাঁচটি নতুন স্বাস্থ্য ও ফিটনেস ফিচার। পাশাপাশি ঘুম পর্যবেক্ষণ, ওয়াচফেস সাজানো এবং নেভিগেশন ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়েছে।
স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি ওয়াচ ৮ ও গ্যালাক্সি ওয়াচ ৮ ক্ল্যাসিক মডেলে আপডেটটি দেওয়া শুরু হয়েছে। ওয়্যার ওএস ৭-ভিত্তিক এ সফটওয়্যারের নতুন স্বাস্থ্য সুবিধাগুলো এর আগে গ্যালাক্সি ওয়াচ ৯ ও গ্যালাক্সি ওয়াচ আল্ট্রা ২-তে চালু করা হয়েছিল।
নতুন আপডেটের উল্লেখযোগ্য সংযোজন ভাইটালস ফিচার। ঘুমের সময় এটি পাঁচটি বিষয় পর্যবেক্ষণ করবে। সেগুলো হলো হৃদস্পন্দন, হার্ট রেট ভ্যারিয়েবিলিটি, শ্বাস-প্রশ্বাসের হার, ত্বকের তাপমাত্রা এবং রক্তে অক্সিজেনের মাত্রা। স্বাভাবিক পরিমাপের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেলে ব্যবহারকারীকে সতর্ক করবে ফিচারটি।
এ ছাড়া হার্ট হেলথ স্কোর ঘুম ও দৈনন্দিন শারীরিক কর্মকাণ্ডের তথ্য বিশ্লেষণ করে হৃদস্বাস্থ্যের একটি সামগ্রিক স্কোর দেখাবে। ডেইলি কার্ডিও লোডের মাধ্যমে ব্যায়াম ও দৈনন্দিন কাজের কারণে হৃদযন্ত্রের ওপর কতটা চাপ পড়ছে, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
ফিটনেস ইনডেক্সে একাধিক শারীরিক সক্ষমতার মাপকাঠি একত্র করে ব্যবহারকারীর ফিটনেসের অবস্থা তুলে ধরা হবে। একই সঙ্গে ব্যক্তিগত লক্ষ্য অনুযায়ী ব্যায়ামের পরামর্শও দেবে এ সুবিধা।
আপডেটে স্লিপ কোচিং সুবিধা আরও উন্নত করা হয়েছে। ব্যবহারকারীর ঘুমের ধরন ও নির্ধারিত লক্ষ্য বিশ্লেষণ করে ঘুমের অভ্যাস ভালো করার পরামর্শ দেবে এটি।
পাশাপাশি স্লিপ অ্যাপনিয়া শনাক্তকরণ সুবিধাতেও পরিবর্তন আনা হয়েছে। এ ফিচার ব্যবহারের জন্য স্যামসাং হেলথ মনিটর অ্যাপ প্রয়োজন হবে।
স্বাস্থ্য পর্যবেক্ষণের বাইরেও স্মার্টওয়াচ ব্যবহারের অভিজ্ঞতায় কিছু পরিবর্তন এসেছে। পোর্ট্রেট ওয়াচ ফেস সুবিধায় ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ছবি ঘড়ির পর্দায় ব্যবহার করতে পারবেন। ছবিতে মানুষের মুখ শনাক্ত করে সময় ও অন্যান্য উপাদান এমনভাবে সাজানো হবে, যাতে ছবির গুরুত্বপূর্ণ অংশ আড়াল না হয়।
নেভিগেশনেও যুক্ত হয়েছে নতুন সুবিধা। আপডেট করা কম্পাসে গুরুত্বপূর্ণ জায়গা সংরক্ষণ করা যাবে। এ ছাড়া আগে রেকর্ড করা পথ অনুসরণ করে শুরুর স্থানে ফিরে আসাও সহজ হবে।
স্যামসাং জানিয়েছে, দেশ, স্মার্টওয়াচের মডেল এবং মোবাইল অপারেটরভেদে আপডেট ও কিছু ফিচারের প্রাপ্যতা ভিন্ন হতে পারে। নতুন সুবিধাগুলোর কয়েকটি ব্যবহারের জন্য স্যামসাং হেলথ এবং স্যামসাং হেলথ মনিটর অ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করতে হবে।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন