অগ্নিকাণ্ডের পর ক্ষয়ক্ষতি মোকাবিলার পাশাপাশি আগুন লাগার আগেই সম্ভাব্য ঝুঁকি শনাক্ত করার প্রযুক্তি নিয়ে কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ভবনের ক্যামেরা, সেন্সর, বৈদ্যুতিক মিটার ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থার সঙ্গে এআই যুক্ত করা গেলে আগুন বা ধোঁয়ার প্রাথমিক লক্ষণ, অস্বাভাবিক তাপমাত্রা এবং জরুরি বহির্গমন পথে বাধা শনাক্ত করা সম্ভব। ঢাকায় আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে এ ধরনের প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘এআই-পাওয়ার্ড ডিজিটাল সেফটি অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) উদ্যোগে দশম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোর অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. সাদিয়া শারমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এবং স্মার্ট ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন।
সেমিনারে দেখানো হয়, নতুন ক্যামেরা স্থাপন না করেও বিদ্যমান সিসিটিভি ব্যবস্থার সঙ্গে এআই যুক্ত করে আগুন ও ধোঁয়ার প্রাথমিক লক্ষণ শনাক্ত করা সম্ভব। ক্যামেরার ভিডিও বিশ্লেষণের মাধ্যমে বৈদ্যুতিক যন্ত্রপাতির অস্বাভাবিক তাপমাত্রা কিংবা জরুরি বহির্গমন পথে কোনো বাধা রয়েছে কি না, সেটিও শনাক্ত করতে পারবে প্রযুক্তিটি।
মূল প্রবন্ধে বলা হয়, একটি ভিডিও ফ্রেম বিশ্লেষণ করে আগুন বা ধোঁয়া শনাক্ত করতে এআইয়ের সময় লাগতে পারে মাত্র শূন্য দশমিক শূন্য ১৬ সেকেন্ড। ঝুঁকি শনাক্ত হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানো এবং ফায়ার সার্ভিসকে অবহিত করার ব্যবস্থাও রাখা যেতে পারে।
এভাবে আগুন ছড়িয়ে পড়ার অপেক্ষা না করে অস্বাভাবিকতা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা সম্ভব হবে। এতে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
মূল প্রবন্ধে রিয়াদ হাসনাইন বলেন, দুর্ঘটনা ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগেই ঝুঁকি শনাক্ত করে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। এ কাজে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি অগ্নিনিরাপত্তার পাশাপাশি সাইবার নিরাপত্তাকেও সমন্বিত ব্যবস্থাপনার আওতায় আনার ওপর গুরুত্ব দেন। এআইভিত্তিক নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নে জাতীয় পর্যায়ে একটি নির্দেশিকা প্রণয়নের প্রস্তাবও তুলে ধরেন তিনি।
আধুনিক ভবনের নিরাপত্তা এখন শুধু অগ্নিনির্বাপণ যন্ত্র বা ফায়ার অ্যালার্মে সীমাবদ্ধ নেই। সিসিটিভি ক্যামেরা, সেন্সর, বৈদ্যুতিক ব্যবস্থা, প্রবেশ নিয়ন্ত্রণ এবং অন্যান্য ডিজিটাল নিরাপত্তা সরঞ্জাম পরস্পরের সঙ্গে যুক্ত থাকছে। ফলে এসব প্রযুক্তির সাইবার নিরাপত্তা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সেমিনারে অগ্নি ও সাইবার নিরাপত্তাকে আলাদা বিষয় হিসেবে না দেখে একই সমন্বিত নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে বিবেচনার ওপর জোর দেওয়া হয়।
প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান, বিডিএসএএফের সাধারণ সম্পাদক ও ব্রেইন স্টেশন ২৩ পিএলসির সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান মুহিব্বুল মুক্তাদির তানিম এবং বিএনএনআরসির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান।
এ ছাড়া আলোচনায় ছিলেন ইসাব সভাপতি স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম এবং ইউবিক করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামিউল ইসলাম। সেমিনার সঞ্চালনা করেন ইসাবের যুগ্ম মহাসচিব ও গ্রোথ টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম খান।
২৬ নভেম্বর শুরু হওয়া তিন দিনের আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোতে ২০টির বেশি দেশের শতাধিক ব্র্যান্ড অংশ নেয়। প্রদর্শনীতে অগ্নি ও নিরাপত্তা প্রযুক্তির বিভিন্ন পণ্য তুলে ধরার পাশাপাশি কারিগরি সেমিনার, ব্যবসায়িক বৈঠক এবং অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন